September 21, 2026, 2:11 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

লাইন্স ক্লাব অব ঢাকা মারুফের উদ্যোগে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ

মোঃ আল আমিন ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে শীতার্ত ও অসহায় মানুষের মাঝে ৫ শতাধিক শীতবস্ত্র বিতরণ করেছে লাইন্স ক্লাব অব ঢাকা মারুফ।

রোববার বিকালে পৌর শহরের দোয়েল স্কুল মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরিফ,লাইন্স ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও উপদেষ্টা গোলাম ফারুক রব্বানী শামীম, ক্লাব প্রেসিডেন্ট আনোয়ার হোসেন, ক্লাব ডাইরেক্টর আলমগীর ভূঁইয়া, জনপ্রিয় সংগীত শিল্পী অন্তর, পাশাপাশি বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

এসময় সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন, শীত মৌসুমে দরিদ্র ও অসহায় মানুষের কষ্ট লাঘবে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। লাইন্স ক্লাব ভবিষ্যতেও মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ