September 21, 2026, 2:43 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

নির্বাচন সুষ্ঠু করার জন্য জামায়াতের সঙ্গে জোট: নাহিদ ইসলাম

সৈয়দ জালিস মাহমুদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, নির্বাচন সুষ্ঠু করার জন্য ও বৃহত্তর ঐক্যের স্বার্থে জামায়াতসহ সমমনা আট দলের সঙ্গে আমরা নির্বাচনে অংশ নেব বলে সিদ্ধান্ত নিয়েছি। আগামীকাল চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।

রোববার (২৮ ডিসেম্বর) রাতে রাজধানীর বাংলামোটরে দলের অস্থায়ী কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এমনটা জানান তিনি।

নাহিদ ইসলাম বলেন, এনসিপির পক্ষ থেকে আমরা প্রথম থেকেই বলে এসেছি আমরা আসন্ন নির্বাচনে এককভাবে ৩০০ আসনেই প্রার্থী দিতে চাই। সে অনুযায়ী আমাদের প্রস্তুতি ও পরিকল্পনা চলছিল। আমরা সারাদেশ থেকে মনোনয়নও আহ্বান করেছিলাম। পরবর্তীতে সংস্কার প্রশ্নে আরও দু’টি দলের সঙ্গে আমাদের সমঝোতা হয়েছিল। তখন আমরা বলেছিলাম- এই ৩ দল মিলে যে সংস্কার জোট, আমরা একত্রে নির্বাচনে অংশগ্রহণ করব। কিন্তু ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির শাহাদাত বরণ ও তাকে প্রকাশ্যে গুলির মাধ্যমে বাংলাদেশে রাজনৈতিক প্রেক্ষাপট অনেক বেশি পরিবর্তন হয়েছে।

এনসিপির এই আহ্বায়ক বলেন, এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আমরা বুঝতে পারছি যে, বাংলাদেশে আধিপত্যবাদী আগ্রাসনি শক্তি এখনও কার্যকর রয়েছে। গণঅভ্যুত্থানের মধ্যদিয়ে যাদের আমরা পরাজিত করেছিলাম তারা এখনও নির্বাচন বানচালের জন্য চক্রান্ত করছে। তারা চক্রান্ত করছে সংস্কার ও বাংলাদেশের অগ্রযাত্রা ব্যাহত করার জন্য। সেই সঙ্গে তারা জুলাই প্রজন্মকে নিঃশেষ করে দেয়ার চক্রান্ত করছে। সেদিন ওসমান হাদির গায়ে গুলি লেগেছে, কাল আপনার গায়ে লাগবে, পরশু আমার গায়ে লাগবে। কারণ, প্রথম এবং প্রধান টার্গেট করা হচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে- সারাদেশের তরুণ নাগরিকরা, শহিদ পরিবার, যারা আহত যোদ্ধা রয়েছে তারা।

এই পরিবর্তিত প্রেক্ষাপটে এনসিপির দলীয় ফোরামে আলোচনার কথা উল্লেখ করে তিনি বলেন, আমাদের কাছে মনে হয়েছে, এই মুহূর্তে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এবং যাতে আধিপত্যবাদী কোনো শক্তি আমাদের গণঅভ্যুত্থান পরবর্তী অগ্রযাত্রা ঠেকাতে না পারে, সেজন্য আমাদের বৃহত্তর ঐক্য প্রয়োজন। সেই তাগিদ থেকেই আমরা জামায়াতের নেতৃত্বাধীন জোটে যোগ দেয়ার ব্যাপারে আলোচনা করেছি এবং তাদের যে সমমনা ৮ দল রয়েছে তাদের সঙ্গে আমরা কথা বলেছি। জাতীয় নাগরিক পার্টি তাদের নির্বাচনি সমঝোতায় সম্মত হয়েছে। বাংলাদেশ ও জুলাই প্রজন্মকে রক্ষায় আমরা বৃহত্তর ঐক্যের জায়গায় পৌঁছেছি। ন্যূনতম কিছু বিষয়ে ঐক্য হয়েছে, সামগ্রিক ঐক্য হয়নি। তবে এটি কেবলই নির্বাচনি সমঝোতা।

জোটে যোগ দিলেও এনসিপির সংস্কার, বিচার ও আধিপত্যবাদ বিরোধী কর্মসূচি অব্যাহত থাকবে জানিয়ে নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তার লক্ষ্য-আদর্শ নিয়েই থাকবে। আপাতত নির্বাচনি সমঝোতা নিয়ে কাজ করব। নির্বাচনকে কেন্দ্র করে বর্তমান প্রেক্ষাপটেই আমরা জোটের সিদ্ধান্ত নিয়েছি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠদের মতামতের ভিত্তিতেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। কেউ দলে থাকা বা না থাকার বিষয়টি একেবারেই তার ব্যক্তিগত সিদ্ধান্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ