September 21, 2026, 2:12 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

পাবনা–৫ আসনে মনোনয়নপত্র জমা দিলেন এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার

পাবনা–৫ আসনে জাতীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী ও বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস।

রোববার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শাহেদ মোস্তফার কাছে তিনি আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিমুল বিশ্বাস বলেন, “নির্বাচনী আচরণবিধি মেনে সীমিত সংখ্যক ব্যক্তিকে সঙ্গে নিয়ে আমরা মনোনয়নপত্র জমা দিয়েছি। নির্বাচন কমিশনের সকল বিধি ও নির্দেশনা মেনে চলবো এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা করবো।”

তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে যেন সরকারি বিধিনিষেধ মেনে ভোটারদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে নির্বাচনী কার্যক্রম পরিচালনা করা হয়।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সংশোধিত সময়সীমা আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত নির্ধারিত রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ