September 19, 2026, 1:31 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ঝালকাঠির দুটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেলেন জামাল ও ইলেন ভুট্টো

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির দুটি আসনে চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন রফিকুল ইসলাম জামাল ও ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে এ মনোনয়ন চূড়ান্ত করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল এবং ঝালকাঠি-২ (সদর-নলছিটি) আসনে বিএনপিমনোনীত সাবেক এমপি ইসরাত সুলতানা ইলেন ভুট্টো মনোনয়ন পেয়েছেন।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ধর্মবিষয়ক সম্পাদক পদে মো: রফিকুল ইসলাম জামালকে মনোনীত করা হয়েছে। তিনি ঝালকাঠি জেলা বিএনপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। তিনি দলকে সুসংগঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও ঘোষণা করা হয়।

ঝালকাঠি-২ (ঝালকাঠি সদর-নলছিটি) আসনে বিএনপির এমপি প্রার্থী হিসেবে মনোনয়ন পেলেন সাবেক সংসদ সদস্য প্রয়াত জুলফিকার আলী ভুট্টোর স্ত্রী ও ঝালকাঠি-২ আসনে বিএনপির সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো।

এদিকে মনোনয়ন চূড়ান্ত করায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ