July 27, 2026, 11:36 am
শিরনাম :
বাগেরহাটে ‘ক্লাইমেট জাস্টিস ফোরাম’ গঠন রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন

ঝালকাঠিতে নিষিদ্ধ আ.লীগের ইউনিয়নের সাবেক সভাপতি শংকর মুখার্জী কারাগারে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠি সদর উপজেলার ৫নং কীর্তিপাশা ইউনিয়নের আওয়ামী লীগের সাবেক সভাপতি শংকর মুখার্জীকে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট (ফেজ–২)’ এর আওতায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) সদর উপজেলার কীর্তিপাশা ইউনিয়নের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে ডিবি পুলিশের ওসি মো. তৌহিদুজ্জামান জানান, অপারেশন ডেভিল হান্ট ফেজ–২ অভিযান চলমান রয়েছে এবং এর অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মী এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে পারে এমন ব্যক্তিদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে। শংকর মুখার্জী তার ধারাবাহিকতায় গ্রেপ্তার হয়েছেন।

ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ আহমেদ বলেন, রাজনৈতিক মামলায় শংকর মুখার্জীকে গ্রেপ্তার করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ