September 21, 2026, 1:44 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মোহনগঞ্জে ১৩ রোহিঙ্গা কে জন্ম সনদ দেয়ার অভিযোগে শাওন নামে এক যুবককে গ্রেফতার

মাসুম আহমেদ, মোহনগঞ্জ (নেত্রকোনা) প্রতিনিধি

নেত্রকোনার মোহনগঞ্জে ১৩ জন রোহিঙ্গা কে জন্ম সনদ দেয়ার অভিযোগ মওদুদ আহমেদ শাওন (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার তার নামে মামলা দিয়ে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে। শাওন মোহনগঞ্জ টেংগাপাড়া গ্রামের ফেরদৌস আহমেদ এর ছেলে। সে মোহনগঞ্জ উপজেলা গেইট সংলগ্ন এম এফ আইটি সলিউশন কম্পিউটার দোকানের মালিক।

বুধবার রাতে গাগলাজোর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজিব মিয়া বাদী হয়ে মওদুদ আহমেদ শাওন এর নামে মোহনগঞ্জ থানায় মামলা দায়ের করেন।

মামলা সূত্রে জানাযায়, শাওনের স্ত্রী ঝর্ণা আক্তার গাগলাজোর ইউনিয়নের একজন উদ্যোক্তা হয়ে জন্ম নিবন্ধন রেজিষ্ট্রি করে থাকেন। তিনি অসুস্থ থাকায় ২৩ ডিসেম্বর তার স্বামী শাওন তার আইডি থেকে গাগলাজোর ইউনিয়ন অধিনস্থ দেখিয়ে ১৩ জন রোহিঙ্গা কে অনলাইন জন্ম নিবন্ধন রেজিষ্ট্রেশন করেন।

২৪ জানুয়ারি উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন বিষয়টি টের পেয়ে শাওনকে পুলিশের কাছে হস্তান্তর করেন।

পুলিশ শাওনকে গ্রেফতার করে তার দোকানের ২ টি ল্যাপটপ, ১ টি মনিটর, ১ বুক ল্যাপটপ, ১ টি মোবাইল জব্দ করে।

মোহনগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো : হাফিজুল ইসলাম হারুন জানান, উপজেলা নির্বাহী অফিসার আমেনা খাতুন জানান, স্বাক্ষর জাল করে নিবন্ধন তৈরির অভিযোগে মওদুদ আহমেদ শাওন কে পুলিশের কাছে তুলে দেন।
তার নামে জাল জালিয়াতি ও প্রতারণার মামলা দায়ের করেন গাগলাজোর ইউনিয়ন সচিব। এ মামলায় শাওন কে আসামি করে নেত্রকোনা কোর্টে প্রেরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ