July 26, 2026, 1:32 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

খুলনা- ৬ জাপা মনোনীত প্রার্থী মোস্তফার নির্বাচনী প্রচারণা শুরু

মোঃ আসাদুল ইসলাম, পাইকগাছা খুলনা প্রতিনিধি

খুলনা – ৬, পাইকগাছা-কয়রা নির্বাচনী এলাকায় জাতীয় পার্টির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোস্তফা কামাল জাহাঙ্গীর আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন।

তিনি শুক্রবার জুম্মা নামাজ তার জন্মভূমি পাইকগাছা উপজেলার গদাইপুর ইউনিয়নের ঘোষাল গ্রামে ঘোষাল জামে মসজিদে আদায় করেন। নামাজের পূর্বে মসজিদে চাচা, ভাই, আত্মীয় স্বজন ও গ্রামবাসীদের কাছে দোয়া চেয়ে নামাজ আদায় করেন। নামাজ শেষে তাদের পারিবারিক কবরস্থানে দাদা, দাদী ও পিতার কবর জিয়ারত করেন।

সেখান থেকে গদাইপুরের বিভিন্ন এলাকায় নির্বাচনী গণসংযোগ শেষে সোলাদানা ইউনিয়নে উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি প্রয়াত প্রফুল্ল সরদারের ছোট ছেলে পৌরসভার সাবেক কমিশনার পরিতোষ কুমার সরদার পরলোক গমন করায় তার বাড়ীতে যেয়ে তার পরিবার পরিজনের সাথে সমবেদনা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জাপার আহবায়ক আলহাজ্ব গাজী শহিদুল ইসলাম খোকন, জেলা জাপার যুগ্ম-সম্পাদক ও উপজেলা সদস্য সচিব সামছুল হুদা খোকন, জেলা জাপার সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুস সামাদ, উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি আব্দুল আজিজ, পৌর জাপার সাবেক সাংগঠনিক সম্পাদক গাজী মুজিবর রহমান, পৌর যুবসংহতির সভাপতি শেখ মাসুদুর রহমান, জাপা নেতা আব্দুর রহিম, দেবাশীষ সানা, মোঃ ফিরোজ খান ও এবাদুল সরদার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ