July 28, 2026, 9:53 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

মোংলায় এনসিপি প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ

বার্তা সম্পাদক

মোংলায় এনসিপি প্রার্থীর
মনোনয়নপত্র সংগ্রহ

সৈয়দ জালিস মাহমুদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘীরে মোংলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) মনোনীত প্রার্থী মোল্লা রহমতউল্লাহর পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন স্থানীয় নেতারা।
বুধবার (২৪ ডিসেম্বর) দুপুর ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার সুমির কাছ থেকে বাগেরহাট-৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের মনোনয়নপত্র সংগ্রহ করেন স্থানীয় এনসিপি নেতা মো. আল-আমিন, মো. আবু হাসান, মাজেদুল ইসলাম মৃধা, মাজেদুর রহমান জুয়েল ও মোল্লা মোয়াজ্জেম হোসেন।
মনোনয়নপত্র সংগ্রহ শেষে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মোল্লা রহমাতুল্লাহ বলেন, আমার দল আমাকে মনোনয়ন দিয়ে মোংলা-রামপালে প্রতিনিধিত্ব করতে পাঠিয়েছে। আমার নির্বাচনী ইশতেহার হলো- মোংলার ইতিহাস ও ঐতিহ্য পুনরায় ফিরিয়ে আনা।এ ছাড়া জুলাই সনদ ও গণভোটে ‌‘হ্যাঁ’ বলুন, এনসিপির শাপলা কলি প্রতীকে ভোট দিয়ে স্বপ্নের বাংলাদেশ গড়তে সহায়তা করুন।
তিনি আরও বলেন, বর্তমানে নির্বাচনকে ঘিরে নানা ধরনের গুজব চলছে। পুলিশ ও সাংবাদিক মিলে এই গুজব প্রতিহত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারেন। তাহলেই আমরা স্বপ্নের বাংলাদেশ গড়তে পারব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ