September 19, 2026, 11:58 am
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বিদেশে নেওয়ার কথা বলে কোটি টাকা আত্মসাতের অভিযোগ, প্রবাসীর বাড়ির সামনে ভুক্তভোগীদের বিক্ষোভ-মানববন্ধন

মো. নাহিদুল ইসলাম ফাহিম, রাজবাড়ী প্রতিনিধি

প্রবাসে পাঠানোর প্রলোভন দেখিয়ে লোক মারফত দেশের বিভিন্ন জেলার বেশ কয়েকটি পরিবারের কাছ থেকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে এক প্রবাসীর বিচার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে ভুক্তভোগীরা।

বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের সোনাকান্দর এলাকার ইতালী প্রবাসী অভিযুক্ত প্রতারক মোফাজ্জলের বাড়ির সামনে ভুক্তভোগীদের পরিবারবর্গের ব্যানারে এ বিক্ষোভ ও মানববন্ধনের আয়োজন করা হয়। ঘটনায় অভিযুক্ত ওই ইতালী প্রবাসীর নাম মোফাজ্জল।

জানা গেছে, এ ঘটনায় ভুক্তভোগীরা রাজবাড়ী সদর থানা ও রাজবাড়ী আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিলেও তার কোনো সুরাহা না হওয়ায় অভিযুক্তের গ্রামের বাড়ির সামনে মানববন্ধনের আয়োজন করেছেন তারা।

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, নিজেকে ইতালি প্রবাসী হিসেবে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবত বিভিন্ন প্রবাসী ও অন্যান্য মানুষের সঙ্গে সখ্যতা গড়ে তোলেন মোফাজ্জল। পরে ইতালি নেওয়ার আশ্বাস দিয়ে একাধিক পরিবারের কাছ থেকে ধাপে ধাপে নগদ ও ব্যাংকের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা নেন তিনি। তবে নির্ধারিত সময় পেরিয়ে গেলেও কাউকে বিদেশে পাঠাতে পারেন নি তিনি।

তারা আরও বলেন, টাকা ফেরত চাইলে অভিযুক্ত প্রবাসী ও তার পরিবার নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন এবং একপর্যায়ে ভুক্তভোগীদের সঙ্গে দুর্ব্যবহার করার পাশাপাশি বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হয়। এতে চরম অনিশ্চয়তায় পড়ে যান ভুক্তভোগী-প্রতারিত পরিবারগুলো।

মানববন্ধনে অংশ নেওয়া কুমিল্লার দাউদকান্দি থেকে আসা ভুক্তভোগী মিরাজ সরকার বলেন, আমি ভিন্ন ভিন্ন সময়ে আমার এলাকা ও আত্মীয় স্বজনের কাছ থেকে ৭ জনের পাসপোর্টসহ মোট ৪২ লক্ষ টাকা দিয়েছি তাকে এবং তার পরিবারের কাছে। দুবছর পেরিয়ে গেলেও এখনো কাউকেই বিদেশ নেন নি মোফাজ্জল। তবে বেশ কিছু মাস আগেই বিদেশে নিতে অপারগতা প্রকাশ করলেও আত্মসাৎ করা কোনো টাকা ফেরত দেন নি তিনি ও তার পরিবার। টাকা চাইতে গেলেই দেন বিভিন্ন হুমকি-ধমকি।

তিনি বলেন, এদিকে পরিবার ও আত্মীয় স্বজনের টাকা ফেরত ফিতে না পেরে তাদের চাপের সম্মুখিন হতে হচ্ছে আমার ও আমার পরিবারকে।

এসময় আরেক ভুক্তভোগী বলেন, “বিদেশ যাওয়ার আশায় সর্বস্ব দিয়ে টাকা দিয়েছি। এখন পরিবার নিয়ে চরম দুর্দশায় দিন কাটাচ্ছি। ধারদেনা করে জোগার করেছিলাম টাকা। আসলের পাশাপাশি লাভের অংশের চাপও দিচ্ছে পাওয়ানাদারেরা। আমরা আমাদের টাকা-পয়সা ফেরত চাই। পাশাপাশি এ ঘটনার ন্যায়বিচার চাই।”

ভুক্তভোগী তুহিন মন্ডলের পিতা সিদ্দীক মন্ডল বলেন, আমার ছেলেসহ মোট ১০ জনের পাসপোর্টসহ সর্বমোট ৮০ লক্ষ টাকা মোফাজ্জল, তার ভাই তোফাজ্জল ও তার বাবার কাছে জমা দেই আমি। একপর্যায়ে বিদেশ নিতে না পারায় এবং আত্মসাৎ করা টাকাও ফেরত না দেওয়ায় স্থানীয় থানা ও সেনাক্যাম্পে লিখিত অভিযোগ জানাই। পরে তারা টাকা ফেরত দেওয়ার কথা বলে সময় নিয়ে ফয়সালা করে দেয়।

তিনি বলেন, পরে আমি বেশ কিছু টাকা পেলেও এখন আবার টাকা-পয়সা দিচ্ছে না মোফাজ্জল। ফোন বা সকল মাধ্যমে যোগাযোগও বন্ধ রয়েছে। আমি এখনো আরও ৫৪ লক্ষ টাকা পাওনা রয়েছি। তাই সেই বাকি টাকার দাবিতে আজ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেছি।

এ বিষয়ে অভিযুক্ত মোফাজ্জলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি। গেটের বাইরে থেকে পরিবারের কাছে জানতে চাইলেও গণমাধ্যমকে কিছু বলতে নারাজ তারা।

এসময় দেশের বিভিন্ন স্থান থেকে আশা বেশ কয়েকটি পরিবারের প্রায় অর্ধশতাধিক সদস্যরা এ বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত ইতালী প্রবাসী মোফাজ্জলকে দ্রুত প্রতারিত অর্থ ফেরত দেওয়ার ব্যবস্থার পাশাওয়াশি তাকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে এ বিষয়ে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপের অনুরোধ জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ