September 21, 2026, 12:20 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

এডাব ঝালকাঠি জেলা শাখার কমিটি গঠন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

বাংলাদেশে কর্মরত বেসরকারি উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন এসোসিয়েশন অফ ডেভোলপমেন্ট এজেন্সিস ইন বাংলাদেশ-এডাব ঝালকাঠি জেলা শাখার ৭ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোমবার (২২ডিসেম্বর) সকাল ১১টায় ঝালকাঠি ব্র্যাক মোড় কার্যালয় বেসরকারি উন্নয়ন সংস্থা দুমাউস ঝালকাঠি এর সম্মেলন কক্ষে এডাব ঝালকাঠি জেলা শাখার ত্রি বার্ষিক সাধারণ সভা-২০২৫ এর সভায় সদস্যদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনের মাধ্যমে এ ৭ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।

জেলা শাখার নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সদস্যবৃন্দের মধ্যে সভাপতি পদে জেডিএস এর নির্বাহী পরিচালক শাহ্ আলম খলিফা, সহ-সভাপতি নলছিটি মডেল সোসাইটি’র নির্বাহী পরিচালক মো:খলিলুর রহমান মৃধা ও সাধারণ সম্পাদক সাইডো’র নির্বাহী পরিচালক সৈয়দ হোসাইন আহমেদ কামাল নির্বাচিত হয়েছেন।

এছাড়া নির্বাহী সদস্য পদে আঙ্গিনা’র নির্বাহী পরিচালক ডালিয়া নাসরিন, শ্রম জীবী উন্নয়ন সংস্থা’র নির্বাহী পরিচালক মো: নান্না মিয়া, বিজেএস’র নির্বাহী পরিচালক মো: মাসউদুল আলম, বন্ধন’র নির্বাহী পরিচালক মোসা: ফাতেমা আক্তার রুনু নির্বাচিত হয়েছেন। নতুন কমিটি ২০২৬-২০২৮ইং সাল পর্যন্ত তিন বছরের জন্য দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ