September 20, 2026, 11:45 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সীতাকুণ্ডে শিক্ষাক্ষেত্রে নতুন এক সম্ভাবনা উন্মোচন হলো- লুৎফর রহমান আজাহারী

সীতাকুণ্ড প্রতিনিধি

সীতাকুণ্ডের শিক্ষাক্ষেত্রে নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন হলো।

শনিবার সকাল ১১ টায় সীতাকুণ্ড পৌরসভাধীন জনতা ব্যাংকের উপরে (৩য় তলা), ডি.টি রোডে অবস্থিত আন-নূর ইসলামিক একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন কালে প্রধান অতিথি ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক লুৎফুর রহমান আজাহারী একথা বলেন।

উদ্ভোধনের প্রথমেই পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হয়। পরবর্তীতে হামদ, নাত ও ইসলামী সংগীত পরিবেশিত হয়। উদ্বোধনী বক্তব্য প্রদান করেন তাহমীদুল হক চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কোরআনিক সাইন্স অ্যান্ড ইসলামিক স্টাডিজ, আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (IIUC) আধ্যাপক মাওলানা ড, লুৎফুর রহমান আযাহারী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষা অনুরাগী মাওলানা তাওহীদুল হক চৌধুরী। তিনি একাডেমির উদ্যোগকে সাধুবাদ জানান এবং সীতাকুণ্ডে এমন একটি আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠাকে সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।
প্র

ধান আলোচক হিসেবে একাডেমির আগামীর স্বপ্ন ও পরিকল্পনা তুলে ধরেন মাওলানা মুফতি মোঃ নাঈম হোসাইন,প্রিন্সিপাল, আন-নূর ইসলামিক একাডেমি।

এছাড়া আরও উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী,
সীতাকুণ্ড বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্সক মোঃ দিদারুল আলম।

সীতাকুণ্ড কামিল এম.এ. মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মোঃ আনোয়ার হোসাইন,অধ্যাপক এখলাছ উদ্দীন।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্য প্রদান করেন,

ইঞ্জিনিয়ার আফজাল হোসেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, শিক্ষানুরাগী,সাংবাদিক অধ্যাপক, ডক্টর, ইঞ্জিনিয়ার, অভিভাবক ও শুভানুধ্যায়ীরা উপস্থিত থেকে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন এবং আন-নূর ইসলামিক একাডেমির কল্যাণ ও সীতাকুণ্ডবাসীর সহযোগিতা কামনা করেন।

দীর্ঘ প্রায় টানা ৩ ঘন্টা অনুষ্ঠানটি চলাকালে সুশৃঙ্খল ও প্রাণবন্দ উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ