September 20, 2026, 11:45 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

কালীগঞ্জে বিএনপি সহ তিন দলের মনোনয়নপত্র সংগ্রহ

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন, বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সহ যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা সাধারণ সম্পাদক মাওলানা মো. আল-আমিন দেওয়ান ও গণফোরাম মনোনীত গণফোরাম কেন্দ্রীয় নেতা মো. সোহেল মিয়া মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন।

রবিবার (২১ ডিসেম্বর) দুপুরে ১৯৮ গাজীপুর-৫ আসনের সহকারী রির্টানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম মো. কামরুল ইসলাম এর কার্যালয় থেকে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন এর পক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মো. হুমায়ুন কবীর মাষ্টার, সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু, সদস্য আশরাফি হাবিবুল্লাহ, মো. সোলেমান আলম, কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. লুৎফর রহমান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বৃহত্তর সুন্নী জোটের ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া, উপজেলা সহ-সভাপতি ডা. মো. আজমল হোসেন মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলী ও মাওলানা মো. আওলাদ হোসেনকে সাথে নিয়ে মনোনয়নপত্র গ্রহণ করেছেন। এছাড়াও গণফোরাম মনোনীত প্রার্থী মো. সোহেল মিয়ার পক্ষে মো. মেজবাহ উদ্দিন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. খায়রুল আহসান মিন্টু জানিয়েছেন, আসন্ন এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে গাজীপুর-৫ আসনে ধানের শীষের কান্ডারী বিএনপি মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন এর জন্য সবার কাছে দোয়া চাই। ১৯৮, গাজীপুর-৫ আসনে নির্বাচনী পরিবেশ স্বাভাবিক থাকলে ধানের শীষের কান্ডারী সাবেক সংসদ সদস্য একেএম ফজলুল হক মিলন বিপুল ভোটে জয়ী হবেন।

ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ কেন্দ্রীয় সদস্য মো. আলী হোসেন ভূইয়া খোকন বলেন, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ মনোনীত মাওলানা মো. আল-আমিন দেওয়ান একজন যোগ্য প্রার্থী। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে বৃহত্তর সুন্নী জোট মনোনীত প্রার্থী মাওলানা মো. আল-আমিন দেওয়ান মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। ভোটাররা যদি পাশে থাকেন, সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে সংসদীয় আসনকে শিল্প-সাহিত্যের অনন্য নগরী হিসেবে গড়ে তোলাড় জন্য কাজ করবেন। আমরা সবাই মিলে চেয়ার প্রতীকের পক্ষে কাজ করে বিজয়ী করে আনব ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ