September 18, 2026, 8:30 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

হাদির হত্যাকারীদের বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ

তরফদার রবিউল ইসলাম

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বাগেরহাটে বিক্ষোভ মিছিল করেছে বিপ্লবী জুলাই জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে পুরাতন কোর্ট জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নির্ধারিত স্থানে গিয়ে শেষ হয়।

মিছিল চলাকালে অংশগ্রহণকারীরা
“আমরা সবাই হাদি হব,“তুমি কে আমি কে—হাদি হাদি
স্লোগানে বাগেরহাট শহর মুখরিত করে তোলে। তারা হাদির হত্যাকারীদের ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের দাবি জানান।

 

সমাবেশে বক্তারা বলেন, ভারতীয় আধিপত্যবাদ ও আগ্রাসনের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে আমাদের ভাই শহীদ হয়েছেন। খুনিরা পরিকল্পিতভাবে হাদি ভাইকে দীর্ঘদিন পর্যবেক্ষণ করে সুযোগ বুঝে খুব কাছ থেকে মাথায় গুলি চালিয়েছে।
তারা আরও বলেন, খুনিরা যদি জাহান্নামেও থাকে সেখান থেকে বের করে এনে বিচার করতে হবে। খুনি ও খুনের সহযোগী—কাউকেই ছাড় দেওয়া হবে না। বিচার না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

বক্তারা স্বরাষ্ট্র উপদেষ্টার ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন। তারা বলেন, “একদিকে আমাদের ভাইয়েরা খুন হচ্ছে, অন্যদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা আলু-পেঁয়াজ নিয়ে ব্যস্ত। আপনার ব্যর্থতার কারণেই জুলাই যোদ্ধারা আজ জীবননাশের হুমকিতে।
এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

মিছিল শেষে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম, ডাকসুর কার্যনির্বাহী সদস্য বেলাল হোসেন অপু, আপ বাংলাদেশের সচিব মোহাম্মদ হেলাল মল্লিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বাগেরহাট জেলা আহ্বায়ক এস. এম. সাদ্দাম, ইসলামী যুব আন্দোলনের নেতা মাহবুবুর রহমান, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বাগেরহাট জেলা সভাপতি হাফেজ মোরশেদ আলম, জেলা ছাত্রদলের নেতা আল মামুনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এর আগে জুমার নামাজ শেষে সারাদেশের মতো বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদে হাদির রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ