September 20, 2026, 10:50 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

শরিফ ওসমান হাদির মৃত্যুতে মাভাবিপ্রবি ভাইস-চ্যান্সেলরের শোক প্রকাশ

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় গণতন্ত্র মঞ্চের মুখপাত্র ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী, জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম যোদ্ধা শরিফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল আজীম আখন্দ।

এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

ভাইস-চ্যান্সেলর বলেন, শরিফ ওসমান হাদি ছিলেন গণতন্ত্র ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামে এক সাহসী ও আপসহীন কণ্ঠ। জুলাই গণ-অভ্যুত্থানে তার ত্যাগ ও ভূমিকা দেশের রাজনৈতিক আন্দোলনে স্মরণীয় হয়ে থাকবে। তার অকালপ্রয়াণে দেশ একজন দায়িত্বশীল ও সচেতন যোদ্ধাকে হারাল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ