September 18, 2026, 8:30 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঢাকার উদ্দেশ্যে হাদির বোন ও ভগ্নিপতি

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী ওসমান হাদির ছোট বোন মাসুমা এবং ভগ্নিপতি আমির হোসেন হাওলাদার ঢাকার উদ্দেশ্যে গ্রামের বাড়ি ত্যাগ করেছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) দুপুর ১টা ২০ মিনিটে ওসমান হাদির জন্মস্থান ঝালকাঠির নলছিটি থেকে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এর আগে তারা নলছিটির খাসমহল এলাকায় হাদির পৈতৃক নিবাসে অবস্থান করছিলেন। উল্লেখ্য, ওসমান হাদির বৃদ্ধা মা, স্ত্রী ও একমাত্র সন্তান আগে থেকেই ঢাকায় বসবাস করছেন।

এদিকে, হাদির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শুক্রবার সকালে নলছিটি শহরের খাসমহলের বাড়িতে আত্মীয়-স্বজন ও গুণগ্রাহীরা ভিড় করেন। হাদির স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। তারা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

গত শুক্রবার রাজধানীর পল্টনে বক্স কালভার্ট রোড দিয়ে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা ওসমান হাদিকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ