July 26, 2026, 5:27 am
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ মুসলিম ছাত্র ফেডারেশন

ডেস্ক রিপোর্ট

হিন্দুস্তানি আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার প্রতিবাদী কণ্ঠস্বর শহীদ শরিফ ওসমান হাদীকে নির্মমভাবে হত্যার প্রতিবাদে মুসলিম ছাত্র ফেডারেশনের উদ্যোগে এক বিশাল বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

১৯ ডিসেম্বর ২০২৫, শুক্রবার, রাজধানী ঢাকার বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেইটে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। সমাবেশে মুসলিম ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। শুক্রবার (১৯ ডিসেম্বর) মোঃ খায়রুল ইসলাম, সদস্য সচিব, মুসলিম ছাত্র ফেডারেশন সাক্ষরিত এক প্রেস রিলিজের সংবাদ মাধ্যমকে জানিয়েছেন

বক্তারা বলেন, বাংলাদেশের জন্মলগ্ন থেকেই হিন্দুস্তান এ দেশের মুসলমানদের স্বাধীনতা, আত্মমর্যাদা ও সার্বভৌমত্ব মেনে নিতে পারেনি। তারা অভিযোগ করেন, হিন্দুস্তান দীর্ঘদিন ধরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপ করে আসছে এবং এ দেশের জনগণের ওপর আধিপত্য কায়েমের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, পতিত স্বৈরাচারী শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের সঙ্গে হিন্দুস্তানের দীর্ঘদিনের অনৈতিক ও আপোষমূলক সম্পর্কের ফলেই বাংলাদেশ ফ্যাসিবাদী শাসনের শিকার হয়েছে। এই সম্পর্কের কারণে যুগের পর যুগ বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার ক্ষুণ্ন হয়েছে, বিরোধী মত দমন করা হয়েছে এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নির্যাতন চালানো হয়েছে।

নেতৃবৃন্দ অভিযোগ করেন, হিন্দুস্তানি উস্কানি ও প্রত্যক্ষ মদদেই প্রতিবাদী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদীকে হত্যা করা হয়েছে। এই হত্যাকাণ্ড শুধুমাত্র একজন ব্যক্তিকে হত্যা নয়, বরং বাংলাদেশের স্বাধীনচেতা কণ্ঠস্বর ও ইসলামী মূল্যবোধের বিরুদ্ধে একটি সুপরিকল্পিত আঘাত।

সমাবেশে আরও বলা হয়, বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া লক্ষ লক্ষ আওয়ামী লীগের সন্ত্রাসী ও অপরাধী নেতাকর্মীকে ভারত আশ্রয় দিচ্ছে এবং লালন-পালন করছে। এতে প্রমাণিত হয় যে, হিন্দুস্তান বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি এবং গণমানুষের ন্যায়সঙ্গত আন্দোলন দমনে সক্রিয় ভূমিকা পালন করছে।

নেতৃবৃন্দ অবিলম্বে শহীদ শরিফ ওসমান হাদীর হত্যার নিরপেক্ষ ও আন্তর্জাতিক মানের তদন্ত, প্রকৃত দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি তারা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সকল ধরনের বিদেশি হস্তক্ষেপ বন্ধ করার জন্য সরকার ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

বক্তারা দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, হিন্দুস্তানি আধিপত্যবাদ, ফ্যাসিবাদ এবং অন্যায়ের বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ছাত্রসমাজকে এই আন্দোলনে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানিয়ে আহবায়ক খান আসাদের সভাপতিত্বে ও সদস্য সচিব মোঃ খায়রুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখনে মুসলিম লীগের সংগ্রামী মহাসচিব কাজী আবুল খায়ের, ছাত্রনেতা মুসা বিন আলভী, রমিজ বিন হিলালইয়াসিন, আরাফাত মোহাম্মদ মোখলেছুর রহমান, এইচ এম জামিরুল ইসলাম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ