September 18, 2026, 8:31 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে বিএনপির অফিস উদ্বোধন

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির রাজাপুর উপজেলা সদরের বাইপাস মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উপজেলা কার্যালয়ের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সংক্ষিপ্ত আলোচনা শেষে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাবেক ভাইস চেয়ারম্যান জাকারিয়া সুমন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত, সাবেক কর্নেল মোস্তাফিজুর রহমান, রাজাপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি মাসুম মোল্লা, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শহিদ মিরা, ঝালকাঠি জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম নয়ন, উপজেলা কৃষক দলের সভাপতি ফারুক মোল্লা। এছাড়াও যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

দোয়া ও মিলাদ মাহফিল শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগামী ২৫ ডিসেম্বর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বাইপাস মোড়স্থ বিএনপির কার্যালয় থেকে শুরু হয়ে বাইপাস মোড়ে গিয়ে পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্যে সাবেক ছাত্রনেতা গোলাম আজম সৈকত বলেন,
“আগামী ২৫ ডিসেম্বর দেশনায়ক তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের জন্য একটি ঐতিহাসিক ও আনন্দঘন দিন। দীর্ঘ সময় পর তাঁর দেশে ফেরা জনগণের আন্দোলনে নতুন প্রত্যাশা ও শক্তি সঞ্চার করবে বিএনপি আজ ঐক্যবদ্ধ। রাজপথেই প্রমাণ হবে জনগণ কার পক্ষে আছে। তারেক রহমানের নেতৃত্বেই গণতন্ত্র পুনরুদ্ধার হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ