September 18, 2026, 8:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

রাজাপুরে খেলতে গিয়ে বিদ্যুৎবিহীন সোলারের তারে গলায় ফাঁস আটকে ৪ বছরের শিশুর মৃত্যু

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির রাজাপুর উপজেলার বড় কৈবর্তখালি গ্রামের ক্লাব এলাকায় খেলতে গিয়ে সাফওয়ান (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার রাতে এ ঘটনা ঘটে। তবে মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি পরিবার ও চিকিৎসকরা।

নিহত সাফওয়ান ওই এলাকার মানিকের ছেলে। মানিক পেশায় কভারভ্যানচালক। তিনি জানান, বুধবার বিকেলে কাজের উদ্দেশ্যে বাসা থেকে বের হন। এ সময় সাফওয়ান ঘরেই খেলাধুলা করছিল। খেলাধুলার এক পর্যায়ে ঘরের ভেতরে ঝুলে থাকা বিদ্যুৎবিহীন সোলার বিদ্যুতের তার শিশুটির গলায় ফাঁস আটকে যায় বলে ধারণা করা হচ্ছে।

রাজাপুর থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ঘরে থাকা ব্যাটারিবিহীন ও বিদ্যুৎবিহীন সোলারের তার শিশুটির গলায় ফাঁস আটকে শ্বাসরোধে তার মৃত্যু হয়। ঘটনার সময় শিশুটির মা ঘরে টেলিভিশন ও মোবাইল ফোন দেখছিলেন। এ কারণে তার এবং শিশুটির বোন কেউই বিষয়টি টের পাননি। পরে শিশুটিকে গলায় ফাঁস আটকা অবস্থায় উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং ঘটনাটি দুর্ঘটনাজনিত বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। এ মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ