September 18, 2026, 8:32 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

বাগেরহাটে পুলিশের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

তরফদার রবিউল ইসলাম

মহান বিজয় দিবস ২০২৫ উপলক্ষ্যে বাগেরহাট জেলা পুলিশের উদ্যোগে জেলায় বসবাসরত পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

১৮ ডিসেম্বর ২০২৫ খ্রি. সকাল ১১:০০ ঘটিকায় বাগেরহাট জেলা নতুন পুলিশ লাইন্সে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাগেরহাট জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম অনুষ্ঠানে উপস্থিত থেকে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান। তিনি মহান মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর এবং মুক্তিযোদ্ধাদের অসামান্য ত্যাগের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন।

মতবিনিময়কালে পুলিশ সুপার পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের সাথে কথা বলেন। এসময় পুলিশ বীর মুক্তিযোদ্ধারা তাঁদের মুক্তিযুদ্ধকালীন স্মৃতি, আত্মত্যাগ এবং জীবন সংগ্রামের কথা বলেন। পুলিশ সুপার বর্তমানে তাঁদের শারীরিক অবস্থা, জীবনযাত্রার মান এবং বিভিন্ন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। সংবর্ধনা অনুষ্ঠান শেষে সকল পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে সম্মাননা ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয় এবং অনুষ্ঠান শেষে প্রীতিভোজ অনুষ্ঠিত হয়।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মহিদুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শমীম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (মোরেলগঞ্জ সার্কেল)  আশরাফউল্লাহ, পিপিএম, বাগেরহাট জেলার সকল থানার অফিসার ইনচার্জগণসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, বিপিএম তাঁর বক্তব্যে পুলিশ বীর মুক্তিযোদ্ধাদের বাগেরহাট জেলা পুলিশ সম্মান ও কল্যাণে সর্বদা পাশে থাকবে মর্মে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ