July 27, 2026, 7:39 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

বরিশাল নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ হামলা করেছে অপর পক্ষের উপর

বরিশাল ব্যুরো প্রধান

বরিশাল নগরীতে আধিপত্য বিস্তার নিয়ে প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র নিয়ে এক পক্ষ হামলা করেছে অপর পক্ষের উপর। এ সময় ফাঁকা গুলি বর্ষণ ও করা হয়।

ঘটনার পর বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে যৌথ বাহিনী কলোনীতে অভিযান করেছে। তবে কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

বুধবার দিনগত গভীর রাতে নগরীর খালেদাবাদ রিফুজি কলোনীতে এ ঘটনা ঘটে। এ সময় সাধারণ মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রকাশ্যে অস্ত্র নিয়ে ধাওয়া ও ফাঁকা গুলিবর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

নাম প্রকাশ না করার শর্তে খালেদাবাদ কলোনি এলাকার বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী জানান, মাদক ব্যাবসা ও এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রুবেল ও রকির সাথে বিরোধ রয়েছে। রাতে রুবেল বাসার সামনে দাঁড়িয়ে ছিলো। এ সময় রকি দা নিয়ে রুবেলকে ধাওয়া দেয়। রুবেল পালিয়ে যায়। কিছুক্ষণ পর রকি, তার ভাই বায়েজিদ ও সুজন দুইটি মোটর সাইকেলসহ ১৫/২০ জন প্রকাশ্যে তিনটি পিস্তল উঁচিয়ে রুবেলের বাসার সামনে আসে। এ সময় রকি ও সুজনের হাতে থাকা পিস্তল দিয়ে উপরে ফাঁকা গুলি করে রুবেলকে গালি দিতে চলে যায়। তখন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

ঘটনার ১৫/১৬ ঘণ্টা পর মহানগর পুলিশ, সেনা বাহিনী ও র‌্যাব সদস্যরা যৌথভাবে অভিযান করেছে। তবে কাউকে পায়নি বলে জানিয়েছেন এলাকাবাসী।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার বলেন, বরিশালকে শান্তিপূর্ণ রাখতে সেনাবাহিনী, র‌্যাব ও পুলিশ বাহিনীর মিলিয়ে দুইশত জনের অধিক সদস্যদের উপস্থিতিতে যৌথ বাহিনী তাদের কার্যক্রম পরিচালনা করছে। গতকাল খালেদাবাদ (রিফিউজি) কলোনিতে যে ঘটনা ঘটেছে, সেটি নিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। এ ধরনের ঘটনা পরবর্তীতে যাতে আর না ঘটে সে লক্ষ্যে কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে অবশ্যই আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, অপরাধ দমনে স্থানীয়দের পাশাপাশি সাংবাদিকরা আমাদের তথ্য দিয়ে সহযোগিতা করবেন। আগামীকে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যারা চিন্তা ভাবনা করছে তাদের সাবধান করে দিচ্ছি। এ ধরনের সুযোগ আমরা দিব না। আইনশৃঙ্খলা রক্ষায় আমরা প্রতিটি বাহিনী মিলে ইউনিটি বেইজ কাজ করছি।

তিনি বলেন, গুলি বর্ষণের সাথে যারা জড়িত তাদের শনাক্ত করা হয়েছে, তবে তদন্তে স্বার্থে তাদের নাম প্রকাশ করা সম্ভব হচ্ছে না। তবে খুব দ্রুত তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।

এ দিকে রাতের ওই ঘটনার পর কোতোয়ালি মডেল থানায় একটি পক্ষ লিখিত অভিযোগ দিয়েছে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ