September 18, 2026, 7:44 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

শার্শায় জামায়াতের প্রার্থীর মনোনয়ন পত্র উত্তোলন

আব্দুল্লাহ, সিনিয়র স্টাফ রিপোর্টার

শার্শায় দাঁড়িপাল্লার প্রতীকের প্রার্থী মাওলানা আজীজুর রহমানের মনোনয়ন পত্র উত্তোলনে উজ্জীবিত তৃণমূল।

বিগত পনের বছর বাংলার জনগণ ভোট দিতে পারে নি। আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি সাংবিধানিক অধিকার ও জনমতের প্রতিফলন ঘটিয়ে রাষ্ট্রের গণতান্ত্রিক চরিত্র প্রণয়নের গনতান্ত্রিক ভাবধারার একটি সুবর্ণ সুযোগ ।

৮৫ যশোর,১ শার্শা আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমানের পক্ষে শার্শা আসনের নির্বাচন পরিচালক মাষ্টার রেজাউল করিম, শার্শা উপজেলা আমির উপাধ্যক্ষ মাওঃ ফারুক হাসান,বেনাপোল থানা আমির রেজাউল ইসলামসহ থানা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ে নেতৃ বৃন্দ। শার্শার প্রতিটি অলিতে গলিতে এখন প্রধান আলোচনা জনগণের প্রার্থী মাওলানা আজীজুর রহমান।

মাওলানা আজীজুর রহমান স্পষ্ট বার্তা দিয়েছেন যে , জামায়াতে ইসলামী কেবল নির্বাচনে অংশগ্রহণ জন্য আসেনি, বরং একটি অংশগ্রহণমূলক ও প্রতিদ্বিতামূলক নির্বাচনের মাধ্যমে মানুষের মন জয় নিশ্চিত করতে বিভিন্ন সামাজিক কাজ করে যাচ্ছে । প্রতিটি ইউনিয়ন প্রতিটি ওয়ার্ড নেতাকর্মীরা সুসংগঠিত হয়েছে।

মাওলানা আজীজুর রহমানের নেতৃত্বে যে সাংগঠনিক শক্তি প্রদর্শিত হয়েছে তা বিগত দশকে যেকোনো সময়ের চেয়ে শক্তিশালী । তিনি দলীয় দুঃসময়ে মাঠের হাল ছাড়েনি। যা সাধারণ মানুষের মনে প্রত্যাশার আলো দেখা দিচ্ছে।
যশোর ১ আসনের রাজনীতি কেবল আদর্শিক নয় এটি মানুষের টিকে থাকার লড়াই, প্রতিবছর বন্যায় কৃষকদের ফসল নষ্ট কর্মসংস্থা হীন যুবসমাজ, রাস্তাঘাট নির্মাণ সহ অন্যান্য উন্নয়নমূলক কাজ গত এক দশকে কেবল প্রতিশ্রুতির ফুলঝুরি শুনেছে কিন্তু তেমন কাজ হয় নি।

মাওলানা আজীজুর রহমানের নির্বাচন প্রচার শুরু হবে জনজীবনের এই মৌলিক সমস্যাগুলোর সামনে এনেছেন। তার রাজনীতি কেবল ক্ষমতায় যাওয়ার জন্য নয় বরং মানুষের অধিকার রক্ষার জন্য। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বেনাপোল বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দরে ব্যাপক দুর্নীতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসার মান নিম্ন।

সাধারণ ভোটারদের নিরাপত্তা ও নিরপেক্ষ পরিবেশ মনোনয়নপত্র উত্তোলনের এই ঘটনাটি সেই বৃহত্তর প্রশ্নের সঙ্গে যুক্ত একটি অংশগ্রহণমূলক নির্বাচনই পারে রাজনৈতিক আস্থা ফিরিয়ে আনতে দাঁড়িপাল্লার এই যাত্রার ৮৫ যশোর ১ শার্শা এর রাজনীতি। এক নতুন ভোরের ইঙ্গিত পাওয়া যাচ্ছে যেখানে ভোটাররা হবে চূড়ান্ত নির্ণায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ