September 20, 2026, 9:36 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

পাবনায় শহীদদের স্মরণে ও বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল

জুবায়ের খান প্রিন্স, স্টাফ রিপোর্টার
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; module: a; hw-remosaic: 0; touch: (0.44513887, 0.44513887); modeInfo: ; sceneMode: NightHDR; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 265.2127; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

১০ম বছর কুরআন তেলওয়াত প্রতিযোগিতা ও পুরুস্কার বিতরণ

মহান স্বাধীনতা যুদ্ধের বীর মুক্তিযোদ্ধা, ২০২৪ সালের জুলাই যোদ্ধাসহ সকল শহীদদের স্মরণে এবং বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় পাবনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকাল ৩টায় এডওয়ার্ড কলেজ বাজার, রাধানগর, পাবনায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কুরআন তেলওয়াত প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ধারাবাহিকভাবে আয়োজিত এই ধর্মীয় ও মানবিক অনুষ্ঠানটি এ বছর ১০ম বছরে পদার্পণ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবির হাসান বাচ্চু, সাবেক সভাপতি, পাবনা পৌর বিএনপি। অনুষ্ঠানের আয়োজন করেন আব্দুল হান্নান শেখ। সঞ্চালনায় ছিলেন আরিফুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, পাবনা পৌর বিএনপি।

দোয়া মাহফিলে শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পরে আয়োজনের অংশ হিসেবে ‘কুরআনের পাখি’ মাদ্রাসার শিশু শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় বিএনপি নেতাকর্মী, আলেম-ওলামা ও সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ