September 18, 2026, 7:45 am
শিরনাম :
মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে নজরুল বর্ষ উদযাপন কোটালীপাড়ার নাজিম এবার বিভাগীয় দাবা প্রতিযোগিতায় তালায় নেক্সাস প্রোগ্রামিংয়ের যুব অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, আচরণগত পরিবর্তন ও মূল্যবোধের বিকাশ ঘটাতে হবে- জেলা প্রশাসক শহীদ সাইফুদ্দিনের ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল শরণখোলায় ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি পালন কোটালীপাড়ায় প্রতিপক্ষের বিরুদ্ধে ফলের গাছ কাটার অভিযোগ কোটালীপাড়ায় তিন ফার্মেসিকে ১১ হাজার টাকা জরিমানা দর্শনা চেকপোস্টে মেহেরপুর আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার রাজারহাটের নাজিমখানে ব্রিজের উচ্চতায় বিপজ্জনক সড়ক

ঝালকাঠিতে আ.লীগের ইউনিয়ন সাধারণ সম্পাদক গ্রেপ্তার

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত অপারেশন ডেভিল হান্ট ফেজ-২ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে থানা পুলিশ।

শনিবার (১৩ ডিসেম্বর) গভীর রাতে পরিচালিত অভিযানে রানাপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুল খালেক মাস্টারকে তার নিজ এলাকা থেকে আটক করা হয়।

 

নলছিটি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাব আলী বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ ২-এর অংশ হিসেবে তাকে আটক করা হয়েছে। ঝালকাঠি সদর থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে রোববার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

পুলিশ জানায়, চলমান এই অভিযানের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ