September 20, 2026, 8:28 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

মাভাবিপ্রবি নিউট্রিশান ক্লাব-এর ২০২৫–২০২৬ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা

ইসরাত জাহান, মাভাবিপ্রবি প্রতিনিধি

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশান ক্লাব–এর ২০২৫–২০২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

গত ৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে প্রকাশিত এ কমিটির মাধ্যমে আগামী এক বছরের জন্য ক্লাবের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্ব অর্পণ করা হয়।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিভাগটির চেয়ারম্যান প্রফেসর ড. মো. আজিজুল হক এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল্লাহ আল মাহফুজ। সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন স্নেহা স্নাল।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
যৌথ সম্পাদক: নসিবুর রহমান নসিব, আজিজুল হক লিমন ও নওশীন তাবাসসুম।
সংগঠনিক সম্পাদক: শামীম হোসাইন, মিম্মা ও আনিসুর রহমান।
অফিস সম্পাদক: অর্পিতা সিকদার, ইমতিয়াজ আহমেদ শিমন ও মো. তানজিল।
সাংস্কৃতিক সম্পাদক: শিরিন শিলা, শায়ন্তী শৈলী দাস ও খন্দকার মেরাজ।
সামাজিক কল্যাণ সম্পাদক: তাসনিম নাওয়ার রিশা ও মারজিয়া সাদেক মেহুলী।
প্রিন্ট ও প্রকাশনা সম্পাদক: ইসরাত জাহান (আশা), চঞ্চল কুমার সাহা ও মো. আনোয়ার হোসাইন আনন্দ।
জনসংযোগ সম্পাদক: সমাপ্তি খান ও তারানা আক্তার বর্ষা।
গবেষণা ও উন্নয়ন সম্পাদক: আয়েশা সিদ্দিকা আশা ও শাহরিয়ার আহমেদ শাওন।
ক্রীড়া সম্পাদক: রিয়াজ উদ্দিন ও তানভীর আহমেদ তানভি।

কমিটির কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. শামীম।

এছাড়া ব্যাচ কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করবেন—মির্জা সুমাইয়া আলম, মোহিবুল হাবিব, গৌর পল, মহসেনা তাবাসসুম মাহি, ফাতিহা আলম ও নুসরাত জাহান উর্মি। অন্য ব্যাচ থেকে রয়েছেন—নুসরাত জাহান রুখসানা, মো. সাজেদুল, শ্রেয়া আজমী, কিশোর কুমার সাহা, ইমরান হোসাইন ও নাইমুল ইসলাম সাগর।

ক্লাবের ভাইস প্রেসিডেন্ট আব্দুল্লাহ আল মাহফুজ জানান-
”মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিউট্রিশন ক্লাবের নতুন ভাইস প্রেসিডেন্ট (ভিপি) হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। শিক্ষার্থীদের পুষ্টি-সচেতনতা বাড়ানো, গবেষণামুখী পরিবেশ সৃষ্টি করা এবং স্বাস্থ্যকর সমাজ গঠনে ক্লাবকে আরও সক্রিয় ও দক্ষ করার পাশাপাশি ক্যাম্পাসে স্বাস্থ্য-সহায়ক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ক্লাবকে আরও সক্রিয় ও ফলপ্রসূ করে তোলাই আমার প্রধান লক্ষ্য। সবার সহযোগিতা নিয়ে আমরা নিউট্রিশন ক্লাবকে আরও সমৃদ্ধ ও কার্যকর একটি প্ল্যাটফর্মে রূপ দিতে চাই।”

নিউট্রিশন ক্লাবকে নতুন দৃষ্টিভঙ্গি, উদ্ভাবনী উদ্যোগ এবং দলগত প্রচেষ্টার মাধ্যমে আরও এগিয়ে নিতে আমি এফটিএনএস বিভাগের সকল শিক্ষক, শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি—সঠিক পুষ্টি জ্ঞানে সচেতন একটি শিক্ষার্থী সমাজই সুস্থ জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”

এছাড়াও জেনারেল সেক্রেটারি স্নেহা স্নাল জানান- ”আমার লক্ষ্য হলো বিভাগীয় শিক্ষার্থীদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে আমাদের ক্লাবকে আরও সক্রিয়, সমৃদ্ধ ও সুপরিচিত একটি প্ল্যাটফর্মে রূপান্তরিত করা। শিক্ষার্থীদের পুষ্টিবিষয়ক তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান বৃদ্ধি করার পাশাপাশি ভবিষ্যৎ চাকরির সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় নেটওয়ার্কিং সহযোগিতা করাই আমার প্রধান উদ্দেশ্য। আমরা সবাই মিলে নিউট্রিশন ক্লাবকে একটি শক্তিশালী শেখার ও উন্নয়নের ক্ষেত্র হিসেবে গড়ে তুলবো।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ