সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যের মধ্যদিয়ে ঝালকাঠির কাঁঠালিয়ায় “সম্প্রীতির বাস্তবতা ও করণীয়” শীর্ষক আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১টায় উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে এ সংলাপ অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা সুজনের সভাপতি ও শহীদ রাজা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আবদুল হালিম। সভাপতিত্ব করেন পিস এ্যম্বাসেডর নেটওয়ার্ক বরিশাল অঞ্চলের কো-অর্ডিনেটর ও উপজেলা সুজনের সম্পাদক সাংবাদিক ফারুক হোসেন খান।

বিশেষ অতিথি ছিলেন সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক আব্দুস সালাম, উপজেলা হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি গৌতম মন্ডল, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক খগেন ভূষণ দাস, কাঁঠালিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবদুল মন্নান, কাঁঠালিয়া সদর উপস্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ও ধর্মীয় নেতা ডা. সোহাগ মজুমদার, উপজেলা ইমাম ও মোয়াজ্জেম কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক মো. আনিচুর রহমান, উপজেলা পিএফরি সদস্য মো. মুকুল গোলদার।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ্যাডভোকেট জাহিদ হোসেন মল্লিক, কাঁঠালিয়া শ্রী শ্রী কেন্দ্রিয় মন্দিরের সাধারণ সম্পাদক তপন হাওলাদার, ধর্মীয় নেতা সংকর মাস্টার, চিশতিয়া দরবার শরীফের খাদেম মো. মেহেদী হাসান, উপজেলা পিএফজির সদস্য মোস্তাফিজুর রহমান মারুফ, হাসিব ভূট্টো, হিন্দু বিবাহ রেজিষ্টার সমরেশ মন্ডল প্রমুখ।