September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

নোয়াখালীতে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার

নোয়াখালীতে সুশাসন ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করার লক্ষ্যে “সুষ্ঠু নির্বাচন ও গণতান্ত্রিক উত্তরণ: নাগরিক ভাবনা” শীর্ষক এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা ৩০ মিনিটে শহরের নাইম গেস্ট হাউস মিলনায়তনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সচেতন, সংগঠিত ও সক্রিয় জনগোষ্ঠীই গণতন্ত্রের মূল শক্তি—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সভায় নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং নাগরিক অংশগ্রহণ বৃদ্ধি বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।

বক্তারা বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে দেশের গণতান্ত্রিক কাঠামোকে আরও দৃঢ় করা সম্ভব। এজন্য রাজনৈতিক সদিচ্ছা, স্বাধীন নির্বাচন কমিশন এবং কার্যকর নাগরিক উদ্যোগের গুরুত্ব তুলে ধরা হয়।

সুজন–সুশাসনের জন্য নাগরিক (নোয়াখালী জেলা কমিটি) আয়োজিত এই অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, নাগরিক সমাজের প্রতিনিধি, শিক্ষাবিদ ও সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা দেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বৃদ্ধি এবং নির্বাচনী প্রক্রিয়ায় নাগরিকদের ভূমিকা আরও জোরদার করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ