July 26, 2026, 5:43 pm
শিরনাম :
এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত রাজশাহী ইনডোর স্টেডিয়াম নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন ভূমিমন্ত্রী

ঝালকাঠির নলছিটির সন্তান ওসমান হাদী: দেশের আলোচিত মুখ? জীবনমৃত্যুর সন্ধিক্ষণে

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ঝালকাঠির নলছিটি উপজেলার হাড়ীখালী গ্রামের মুন্সি বাড়ির আলেম পরিবারের সন্তান মাওলানা আব্দুল হাদীর ছোট ছেলে ওসমান হাদী সাম্প্রতিক সময়ে দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। ২০২৪ সালের সরকার পতনের আন্দোলন এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে তার সক্রিয় ভূমিকা তাকে স্বল্প সময়ে দেশ–বিদেশে পরিচিত মুখে পরিণত করেছে।

পরিবার ও শেকড়
নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ ছিলেন শিক্ষক আব্দুল হাদী। তিন পুত্র ও তিন কন্যার এই পরিবারে বড় ছেলে মাওলানা আবু বক্কর ছিদ্দিক ঝালকাঠির গুঠিয়ার শরফুদ্দীন আহম্মেদ সেন্টু প্রতিষ্ঠিত জামে মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন। মেঝ ছেলে ওমর ফারুক ঢাকায় ব্যবসা করেন। আর সর্বকনিষ্ঠ ওসমান হাদী বর্তমানে দেশব্যাপী আলোচিত নাম।

তাদের তিন কন্যার স্বামীরাও শিক্ষা ও ধর্মীয় অঙ্গনের পরিচিত মুখ। বড় মেয়ের স্বামী মাওলানা আমির হোসেন নলছিটি ফুলহরি আব্দুল আজিজ দাখিল মাদ্রাসার সুপার ও বাইপাস সড়কের আশ্রাফ আলী হাওলাদার জামে মসজিদের ইমাম। মেঝ মেয়ের স্বামী মাওলানা আমিরুল ইসলাম ঢাকায় ব্যবসা করেন। ছোট মেয়ে নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসার শিক্ষক এবং তার স্বামীও মাওলানা আমির হোসেন। নলছিটি শহরের খাসমহলে পরিবারের স্থায়ী বসতঘর অবস্থিত।

শিক্ষাজীবনে মেধার পরিচয়
ওসমান হাদীর শিক্ষাজীবন শুরু তার বাবার প্রতিষ্ঠিত নলছিটি ইসলামিয়া ফাজিল মাদ্রাসা থেকে। পরে তিনি ঝালকাঠির ঐতিহ্যবাহী নেছারাবাদ কামিল মাদ্রাসায় পড়াশোনা করেন। শৈশব থেকেই মেধাবী ও বক্তৃতায় দক্ষ ওসমান হাদী পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন।

আন্দোলন ও আলোচনার কেন্দ্রবিন্দু
২০২৪ সালের সরকারবিরোধী আন্দোলনের মধ্যেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে ওসমান হাদীর বক্তব্য, প্রচার ও ভূমিকা সর্বমহলে ব্যাপক আলোচনা–সমালোচনার জন্ম দেয়। সামাজিক যোগাযোগমাধ্যম থেকে রাজনৈতিক অঙ্গন—সব জায়গাতেই তিনি হয়ে ওঠেন আলোচিত চরিত্র। তার ভাষণ, উপস্থিত বুদ্ধি ও স্পষ্ট বক্তব্য তাকে তরুণপ্রজন্মের কাছে দ্রুত জনপ্রিয় করে তোলে।

ব্যক্তিজীবন
ওসমান হাদী বরিশালের রহমতপুরে বিয়ে করেন। দাম্পত্য জীবনে তাদের এক বছর বয়সী একটি পুত্রসন্তান রয়েছে। বর্তমানে তিনি ঢাকার রামপুরায় বসবাস করছেন। তার মাও (বৃদ্ধা) এখন ছেলের সঙ্গেই রাজধানীতে অবস্থান করছেন।

দেশের রাজনৈতিক অঙ্গন, তরুণদের আলোচনায় বারবার উঠে আসা এই নামওসমান হাদী, নিঃসন্দেহে নলছিটি থেকে উঠে আসা সাম্প্রতিক সময়ের অন্যতম আলোচিত ব্যক্তিত্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ