September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে -এহসানুল মাহবুব জুবায়ের

তরফদার রবিউল ইসলাম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ঘোষিত তফসিলকে মোবারকবাদ ও স্বাগত জানিয়েছেন। আজ ১১ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনার যে তফসিল ঘোষণা করেছেন-যেখানে আগামী ১২ ফেব্রুয়ারি একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে-তাকে নির্বাচন-সংক্রান্ত অনিশ্চয়তা, সংশয় ও সন্দেহের অবসান বলে উল্লেখ করেন তিনি। তফসিল ঘোষণার মাধ্যমে জাতির প্রত্যাশা পূরণ হয়েছে বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আজ সন্ধ্যা সাড়ে ৬টায় তফসিল ঘোষণার পর জামায়াতের পক্ষ থেকে দেওয়া এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়া উপস্থাপনকালে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য জনাব মোবারক হোসাইন এবং কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর জনাব সেলিম উদ্দিন।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষভাবে আয়োজনের ক্ষেত্রে নির্বাচন কমিশনের দায়িত্ব এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচন যাতে সর্বজনগ্রাহ্য হয়, সেজন্য সর্বোচ্চ দায়িত্বশীলতা প্রদর্শন করতে হবে এবং কোনো ধরনের দুর্বলতা প্রদর্শন করা যাবে না। একটি প্রত্যাশিত নির্বাচনের জন্য সবার আগে প্রয়োজন সমতল মাঠ নিশ্চিত করা। এ লক্ষ্যে অবৈধ অস্ত্র উদ্ধার, অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন জরুরি- যেখানে নির্বাচন কমিশনকে কঠোর ভূমিকা পালন করতে হবে।
তিনি আরও বলেন, অতীতের ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের মতো হতাশাজনক নির্বাচন জাতি আর দেখতে চায় না। তাই নির্বাচন কমিশনকে জনগণের প্রত্যাশা অনুযায়ী যথার্থ ভূমিকা রাখতে হবে। আগামী নির্বাচন যেন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হতে পারে, সে লক্ষ্যে জামায়াত নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাআল্লাহ। সেই নির্বাচনের মাধ্যমে জাতির ৫ আগস্টের বিপ্লবের প্রত্যাশা পূরণ হওয়া প্রয়োজন-এ জন্য সবাইকে চেষ্টা চালাতে হবে।
তিনি বলেন, অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশন কি ধরনের পদক্ষেপ গ্রহণ করছে তা দেশবাসী প্রত্যক্ষ করছে। জুলাই সনদকে আইনি ভিত্তি প্রদানের লক্ষ্যে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে ভোট দিয়ে ‘হ্যাঁ’ কে বিজয়ী করার আহ্বান জানান তিনি।
এহসানুল মাহবুব জুবায়ের আরও জানান, জামায়াতসহ আন্দোলনরত ৮ দল জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচন কমিশনের সঙ্গে সকল ধরনের সহযোগিতা করবে।
তিনি প্রেস ব্রিফিংয়ে উপস্থিত থাকার জন্য সাংবাদিকদের প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য শেষ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ