September 20, 2026, 7:49 pm
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

জামায়াত কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা ও ঘৃণ্য সন্ত্রাসী হামলাঃ তীব্র নিন্দা ও প্রতিবাদ- অধ্যাপক মুজিবুর রহমান

তরফদার রবিউল ইসলাম

জামায়াত কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলাঃ তীব্র নিন্দা ও প্রতিবাদ- অধ্যাপক মুজিবুর রহমান

রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানার আলিগঞ্জ এলাকায় গত ১০ ডিসেম্বর সন্ধ্যায় জামায়াতে ইসলামীর কর্মী শান্তকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার ঘটনায় গভীর শোক প্রকাশ করে এবং তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর, সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান আজ ১১ ডিসেম্বর এক বিবৃতি প্রদান করেছেন।

প্রদত্ত বিবৃতিতে তিনি বলেন, “রাজশাহীতে আমাদের কর্মী শান্তকে নির্মমভাবে হত্যা করা নিঃসন্দেহে একটি ঘৃণ্য সন্ত্রাসী হামলা। এই বর্বর হত্যাকাণ্ড মানবাধিকার, ন্যায়বিচার ও আইনের শাসনের ওপর সরাসরি আঘাত। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং শোকাহত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করছি। নিহত শান্তর রূহের মাগফিরাত কামনা করছি এবং তাকে শহীদ হিসেবে কবুল করার জন্য মহান রবের নিকট দোয়া করছি।”

তিনি আরও বলেন, “এ হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত—তাদের পরিচয় যা-ই হোক না কেন, অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। অপরাধীরা শাস্তি না পেলে সমাজ ও রাষ্ট্রে অপরাধপ্রবণতা আরও বাড়বে এবং সমাজে অরাজকতা সৃষ্টি হবে। রাষ্ট্রকে অবশ্যই প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।”

তিনি বলেন, “ঘটনার পেছনে যাদের হাত রয়েছে—তাদের দ্রুত শনাক্ত ও আটক করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠায় আইনশৃঙ্খলা বাহিনীকে নিরপেক্ষ ও পেশাদার ভূমিকা পালন করতে হবে।”

শান্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকল ব্যক্তিকে অতি দ্রুত গ্রেফতার করে আইনানুগ শাস্তির আওতায় আনার জন্য আমরা সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ