July 26, 2026, 5:58 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

কালীগঞ্জে ১০০০ জন শীতার্তদের মাঝে নাজমুল গণি লাভলুর শীতবস্ত্র বিতরণ

মোঃ মুক্তাদির হোসেন, গাজীপুর প্রতিনিধি

গাজীপুরের কালীগঞ্জে জেলা বিএনপির আহবায়ক গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি একেএম ফজলুল হক মিলন এর পক্ষে এক হাজার হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল ১১ ঘঠিকার সময় কালীগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ড ঘোনাপাড়া এলাকায় সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলুর সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কালীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব খালেকুজ্জামান বাবলু।

বিশেষ অতিথি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ মৃধা, কালীগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইব্রাহিম প্রধান, পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. মোশারফ হোসেন লিটন, খোরশেদ আলম কাজল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশরাফ নেওয়াজ শাওন, জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুর রহমান প্রমূখ।

কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মো. রুহুল আমিন মোল্লা, পৌর যুবদলের আহ্বায়ক ইমরুল কায়েস, পৌর যুবদলের সদস্য সচিব মো. রাশিদুল হাসান রিপন, পৌর সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মোঃ শওকত আকবর, পৌর কৃষক দলের সভাপতি মো. হায়দার আলী শেখ প্রমূখ। শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক যুবদল নেতা নাদিম আহমেদ, সাবেক ছাত্রনেতা আজিজুল হক নান্নু, উপজেলা যুবদলের সাবেক সদস্য দিদার মাহমুদ অপু, ৮নং ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদক হানিফ শিকদার মুক্তা।

সাবেক ছাত্রদল নেতা বিশিষ্ট সমাজ সেবক মো. নাজমুল গণি লাভলু বলেন, গাজীপুর-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী একেএম ফজলুল হক মিলন ভাইয়ের দিক নির্দেশনায় আজ আমি এক হাজার শীর্তাত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এম পি আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন ভাইকে আপনারা ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন যেন ব্যাপকভাবে এলাকার উন্নয়নমূলক কর্মকান্ড করতে পারি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ