July 26, 2026, 6:45 pm
শিরনাম :
১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত পবিপ্রবিতে চাকসু প্রতিনিধিদের সঙ্গে ছাত্রশিবিরের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় জুলাই অভূত্থান স্মরণে ছাত্রশিবিরের আয়োজনে স্বর্ণপদক প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে বেগম জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) বাদ মাগরিব ক্বিরাতুল কুরআন মডেল মাদ্রাসায় বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার দল বাঘাইছড়ি উপজেলা ও পৌর শাখার উদ্যোগে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনার পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও মুসলিম উম্মাহর কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। একইসঙ্গে জিয়া পরিবারের সকল সদস্যের সুস্থতা এবং দেশকে ঘিরে যেকোনো অপতৎপরতা থেকে রক্ষার জন্য দোয়া করা হয়।

মোনাজাত পরিচালনা করেন ক্বিরাতুল কুরআন মডেল একাডেমির প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক ও মডেল টাউন জামে মসজিদের খতিব মাওলানা এইচ এম হোসাইন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দীন বাহারী, উপজেলা শ্রমিক দলের আহবায়ক আব্দুস সামাদ, সদস্য সচিব নাছির উদ্দীন, পৌর শ্রমিক দলের সভাপতি মো: ইউসুফ আলী, সাধারণ মো: ইয়াছিন, উপজেলা সাইবার দলের সভাপতি নোমাইনুল ইসলাম, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জালাল, পৌর সাইবার দলের সভাপতি মোঃ হাসান আলী, সাধারণ সম্পাদক মোঃ ইমরান হোসেন, সহ-সভাপতি কামাল হোসেন, পৌর সিনিয়র সহ-সভাপতি মো: লোকমান হোসেন, পৌর সাংগঠনিক সম্পাদক মো: শরীফ উদ্দিন, শাহাদাত হোসেনসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ