July 27, 2026, 5:15 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাট কাটাখালী হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেফতার

তরফদার রবিউল ইসলাম

বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকা হতে চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহারভুক্ত ১নং পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৬।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের ঘটনায় জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে জনগণের বিশ্বাস ও আস্থা অর্জন করতে সচেষ্ট রয়েছে।

এরই ধারাবাহিকতায় ১০ ডিসেম্বর ২০২৫ ইং তারিখ ১৮:৩৫ ঘটিকার সময় র‍্যাব-৬, সিপিসি সদর, কোম্পানি বাগেরহাট জেলার ফকিরহাট থানাধীন কাটাখালী এলাকায় অভিযান পরিচালনা করে ফকিরহাট থানার চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার এজাহার নামীয় ১নং আসামি শরীফুল ইসলাম ওরফে শরীফ (৩০), পিতা: ফরিদ মোল্লা, সাং: ভট্টখামার, থানা: ফকিরহাট, জেলা: বাগেরহাটকে গ্রেফতার করেছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বাগেরহাট জেলার ফকিরহাট থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ