July 26, 2026, 7:16 pm
শিরনাম :
চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ তালায় টিআরএম বিলের বকেয়া আদায় ও জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন প্রান্তিক ভূমিহীন ও মৎস্যজীবীদের কেন্দ্রীয় ভূমি কমিটির সভা অনুষ্ঠিত

ব্যালট বিপ্লবের মাধ্যমে জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে: ড. ফয়জুল হক

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

ব্যালট বিপ্লবের মাধ্যমে দেশপ্রেমিক দল জামায়াতের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করবে: ড.ফয়জুল হক।

ঝালকাঠির কাঁঠালিয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর এমপি প্রার্থী ড. ফয়জুল হকের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী নিয়ে মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা জামায়াতের আমির মাষ্টার মো. মজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই পথসভায় বিপুল সংখ্যক মানুষ অংশগ্রহণ করেন। কাঁঠালিয়া উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন জামায়াতের দলীয় কার্যালয় থেকে এ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সামনে গিয়ে পথ সবাই মিলিত হয়।

পথসভায় ড. ফয়জুল হক বলেন, “জামায়াত ইসলাম গণমানুষের দল। আমরা দৃঢ়প্রতিজ্ঞা, ঐক্যবদ্ধভাবে কাজ করে ব্যালট বিপ্লবের মাধ্যমে আগামী নির্বাচনে দেশের নেতৃত্ব গঠনের পথে এগোবে। ইনশাআল্লাহ, জনগণের বিশ্বাস ও সমর্থনের ফলেই দেশপ্রেমিক দল জামায়াতে ইসলামীর নেতৃত্বে সরকার গঠন করবে। আমাদের লক্ষ্য শুধু রাজনৈতিক শক্তি নয়, জনগণের কল্যাণ ও ন্যায়সঙ্গত সমাজ বিনির্মাণ।

তিনি আরও বলেন, কাঁঠালিয়ায় কোন দুর্নীতিবাজ, চাঁদাবাজ বা সন্ত্রাসবাদীদের স্থান হবে না। আমরা জনগণের স্বার্থ ও নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাব। বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। এই নেতৃত্ব জনগণের কাছে ন্যায় ও নিরাপত্তার প্রতিশ্রুতি বহন করবে।

ড. ফয়জুল হক তার বক্তব্যে নির্বাচনের ন্যায্যতা ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষার উপরও জোর দেন। তিনি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাধ্যমে পরিবর্তনের আহ্বান জানান। পথসভায় অংশগ্রহণকারীরা নানা ভাবে জামায়াতের নেতৃত্বে সরকারের গঠন এবং সমাজে শৃঙ্খলা ও ন্যায় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন। মিছিল শেষে সমাবেশে বক্তারা দলের প্রার্থী ও নেতৃত্বকে সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার প্রতিশ্রুতি দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ