September 20, 2026, 6:29 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সীতাকুণ্ড “সফল জননী” পুরস্কার পেলেন ২ জন

সীতাকুণ্ড প্রতিনিধি

বেগম রোকেয়া দিবস উপলক্ষে সীতাকুণ্ড “সফল জননী” পুরস্কার পেলেন এডভোকেট সরোয়ার লাভলু ও লায়ন শাহজাহানের আম্মা।

বেগম রোকেয়া দিবস ২০২৫ এবং আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অদম্য নারী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার ৯ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে “সীতাকুণ্ড সফল জননী” পুরস্কারে সম্মানিত হন সীতাকুণ্ডের শ্রদ্ধেয় নারী আলহাজ্ব মোছাম্মদ হাসিনা বানু, এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু ও লায়ন মোঃ শাহজাহানের মাতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহের আফরোজ। নারীর ক্ষমতায়ন, সামাজিক অবদান এবং পরিবার গঠনে মায়েদের ভূমিকাকে সম্মান জানাতেই প্রতিবছর এই সংবর্ধনা দেওয়া হয়।

হাসিনা বানুর জীবনের গল্প মূলত ত্যাগ, ধৈর্য এবং মূল্যবোধে ভরা এক পথচলা। পরিবারের প্রতিটি বাঁকে তিনি ছিলেন দৃঢ় সহায়, আবার সন্তানদের নৈতিক শিক্ষা, মানবিকতা ও চরিত্রগঠনের ক্ষেত্রে তিনি ছিলেন সবচেয়ে গুরুত্বপূর্ণ শক্তি। প্রতিবেশীর বিপদে পাশে দাঁড়ানো, অভাবী মানুষের খাবার পাঠানো, অসুস্থের খোঁজ নেওয়া—এসব ছিল তাঁর প্রতিদিনের স্বভাব।

বিজ্ঞাপন

তাঁর সন্তানরাও সেই শিক্ষা নিয়ে বড় হয়েছেন। বড় ছেলে লায়ন মোঃ শাহজাহান সীতাকুণ্ডের পরিচিত দানশীল সমাজসেবক। মেজো ছেলে এডভোকেট মোঃ সরোয়ার হোসাইন লাভলু অতিরিক্ত জেলা পাবলিক প্রসিকিউটর, আইনজীবী, মানবাধিকারকর্মী ও সাংবাদিক হিসেবে সুপরিচিত। পরিবারের বাকি সন্তানরাও নিজেদের ক্ষেত্রে সুনামের সঙ্গে সমাজে ভূমিকা রেখে চলেছেন—যা একজন মায়ের সফলতারই প্রকৃত প্রতিফলন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, একজন শক্ত মায়ের হাতেই গড়ে ওঠে শক্ত পরিবার। আর শক্ত পরিবারই সমাজকে এগিয়ে নেয়। হাসিনা বানুর জীবন সেই উদাহরণ, যেটা সীতাকুণ্ডের নারীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

পুরস্কার প্রদান শেষে অনুষ্ঠানটি শেষ হয় নারীশক্তির প্রতি সম্মান, কৃতজ্ঞতা এবং গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ