July 27, 2026, 7:40 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাট বেগম রোকেয়া দিবস পালিত

সৈয়দ জালিস মাহমুদ

“নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হই, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্তর থেকে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় বেগম রোকেয়া দিবসে বিভিন্ন কাজের অবদানের জন্য ৫জন নারীকে অদম্য নারী সম্মাননা প্রদান করা হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর)  বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্তর থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী,

উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন। উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডু,

প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসিম বিল্লাহ সজলসহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে বিভিন্ন কাজের অবদানের জন্য যারা অদম্য নারীর সম্মাননার পুরস্কার পেলেন তারা হলেন, বীথি রানী সরকার, শারমিন সুলতানা, জাহানুর সিদ্দিক, ছবি রানী সাহা ও নিপা বেগম। এসময় অদম্য নারীদের উত্তরণ পরিয়ে ফুলেল শুভেচ্ছাসহ ক্রেষ্ট, সদন প্রদান করা হয়।

বক্তারা বলেন, সমাজে নারীর নিরাপত্তা নিশ্চিত করা এখন সুসময়ের দাবি। পারিবারিক, সামাজিক কিংবা ডিজিটাল প্লাটফর্ম কোথাও যেন নারী ও কন্যারা সহিংসতার শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। ডিজিটাল নিরাপত্তার আওতায় নারী ও কন্যার প্রতি সাইবার অপরাধ প্রতিরোধ, সামাজিক সচেতনতা এবং আইনি সহায়তা প্রসারিত করার আহ্বান জানান।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ