July 27, 2026, 4:22 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত

সৈয়দ জালিস মাহমুদ

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের ফকিরহাটে আন্তর্জাতিক দুর্নীতি প্রতিরোধ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও বাগেরহাট দুর্নীতি দমন কমিশনের উদ্যোগে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সম্প্রসারিত কমপ্লেক্স ভবন চত্তরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এরপর মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।

পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মিজানুর রহমানের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এএসএম শাহনেওয়াজ মেহেদী, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী মো: আজিজুর রহমান, মেডিকেল অফিসার ডা: শাওন কুমার দাশ, মহিলা বিষয়ক কর্মকর্তা তাহিরা খাতুন।

উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজ আসাদুজ্জামানের সঞ্চালনায় এসময় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি প্রধান শিক্ষক সর্দার হাফিজুর রহমান, সাধারন সম্পাদক প্রভাষক খান আল মুস্তাসিম বিল্লাহ সজল, সদস্য সাংবাদিক এম জাকির হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোসা: শাহিদা খাতুন, সিনিয়র শিক্ষক আসমা খানম, প্রভাষক শেখ আল ইমরান, সহকারী শিক্ষক হৈমন্তী শুক্লা কুন্ডুসহ বিভিন্ন কর্মকর্তা ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন। #


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ