July 28, 2026, 3:07 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত

মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধি 

“দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্বতা” প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (৯ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দুদকের পতাকা উত্তোলন, জাতীয় সংগীত, মানববন্ধন ও আলোচনা সভা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মকবুল হোসেন। উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ মো. আবদুল হালিম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার ফাতেমা ইসলাম।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক খন্দকার মোস্তফা কামালের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা মো. ফজলুল হক মৃধা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রী কলেজের প্রভাষক মো. সাইদুর রহমান, আমুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. নকিরুল ইসলাম, শিক্ষার্থী জেবা ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী প্রোগ্রামার অতনু কিশোর দাস মুন, উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসা. আনোয়ারা বেগম, আওরাবুনিয়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্র মিস্ত্রী, উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. মামুন, পিএফজি বরিশাল বিভাগীয় সমন্বয়কারী ফারুক হোসেন খান, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা অফিসার কে. এম. জামান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দীপঙ্কর চন্দ্র শীল, কাঠালিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মজিবুর রহমান, কাঁঠালিয়া পাইলট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য ডা. দিলিপ চন্দ্র হাওলাদার, সাংবাদিক মো. সাকিবুজ্জামান সবুর, ছালমা বেগমসহ শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন দপ্তরের প্রধানগন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ