September 20, 2026, 7:12 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

আন্দোলনরত ৮ দলের লিয়াজোঁ কমিটির বৈঠক অনুষ্ঠিত
০৮ ডিসেম্বর (সোমবার) সন্ধ্যা ৬.৩০টায় আন্দোলনরত ৮ দলের এক লিয়াজোঁ কমিটির বৈঠক খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমেদ আব্দুল কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈঠকে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও ৮ দলের লিয়াজোঁ কমিটির সমন্বয়ক ড. হামিদুর রহমান আজাদ (সাবেক এমপি), ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির মহাসচিব মাওলানা মুসা বিন ইযহার ও সিনিয়র নায়েবে আমীর আবদুল মাজেদ আতহারী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী, বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর মুজিবুর রহমান হামিদী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক নিজামুল হক নাঈম, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফুল আলম ও ফজলে বারী মাসউদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মুফতি সুলতান মহিউদ্দিন ও শিল্প ও বাণিজ্য নাজেম মোহাম্মাদ তৌহিদুজ্জামান, খেলাফত মজলিসে যুগ্ম মহাসচিব এড. জাহাঙ্গীর হোসাইন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির অর্থ সচিব মুহাম্মাদ মুনতাসির আলী, বিডিপির কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুহাম্মাদ রিয়াদ হোসাইন ও আনোয়ারুল কবির প্রমুখ।
বৈঠকে নিম্নলিখিত সিদ্ধান্তসমূহ গৃহীত হয়ঃ
১। জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে অনুষ্ঠিতব্য গণভোটে ‘হ্যাঁ’ এর পক্ষে জনমত গঠনের লক্ষ্যে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী প্রচার-প্রচারণা চালানো হবে।
২। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর তফসিল দেখে শীর্ষ নেতাদের বৈঠকে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
৩। মহান বিজয় দিবস উপলক্ষে ৮ দলভূক্ত প্রত্যেক দল পৃথক কর্মসূচি পালন করবে।
৪। ৮ দলভূক্ত দলসমূহের কার্যক্রম বেগবান করতে জেলা/উপজেলা ভিত্তিক লিয়াজোঁ কমিটি গঠন করা হবে।
৫। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৮ দলভূক্ত দলসমূহের মধ্যে আসন সমঝোতার আলোচনা আগামীকাল ৯ ডিসেম্বর থেকে শুরু হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ