July 26, 2026, 7:51 pm
শিরনাম :
খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ

ধানের শীষের মনোনীত প্রার্থী জিয়াকে পূর্ণ সমর্থনে পাশে থাকার আশ্বাস সরদার সানিয়াত হোসেনের

বাগমারা, রাজশাহী প্রতিনিধি

৫৫-রাজশাহীর -৪( বাগমারা) আসনের ইতিমধ্যে ধানের শীষের প্রার্থী মনোনীত হয়েছেন ডি এম জিয়াউর রহমান জিয়া, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে বাগমারা আসনে প্রায় ১০ জন মনোনয়ন চেয়েছিলেন তারমধ্যে সাবেক মন্ত্রীপুত্র সরদার সানিয়াত হোসেন শুভ ছিলেন ।

গত ২৯ তারিখ শনিবার বাগমারার ১৪ নং হামিরকুৎসা ইউনিয়ন বিএনপির উদ্যোগে হামিরকুৎসা হাইস্কুল মাঠে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়,এখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী ও নাটোর সদর আসনের ধানের শীষের মনোনীত প্রার্থী এ্যাড রুহুল কুদ্দুস তালুকদার দূলু, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন৷ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক, বাঘা-চারঘাটের ধানের শীষের মনোনীত প্রার্থী আবু সাইদ চাঁদ ও বিশেষ অতিথি বাগমারা আসনের প্রার্থী ডি এম জিয়াউর রহমান জিয়া।

এই সমাবেশ মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী সরদার সানিয়াত হোসেন শুভ ,” তিনি তাঁর বক্তব্যে ধানের শীষ প্রতীকের মনোনীত প্রার্থী ডি. এম. জিয়াউর রহমান জিয়ার পক্ষে ভোট প্রার্থনা করেন এবং দেশনায়ক তারেক রহমানের ঐক্যের ডাকে সাড়া দিয়ে তিনি বাগমারার বিএনপির সকল নেতা-কর্মীকে একসঙ্গে, ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নে , তিনি বলেন, “মনোনয়ন অনেক জন চাইতে পারে কিন্তু পাবে একজন, আর দল যাকে মনোনয়ন দিয়েছে আমরা তার হয়ে কাজ করবো, ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করে দলের প্রত্যাশা পূরণ করবো ইনশাল্লাহ “।

এলাকাবাসীকে সংঘবদ্ধ করে,সকলে মিলে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে , তিনি বিভিন্ন প্রচার-প্রচারনায় অংশ গ্রহণ করেন এবং শেষ পর্যন্ত ধানের শীষের প্রার্থীর পক্ষে লড়াই করে বিজয়ী করার প্রতিশ্রুতিও ব্যক্ত
করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ