July 26, 2026, 7:50 pm
শিরনাম :
খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী এহসান মোর্শেদ পিয়াল কে আহবায়ক করে মূলঘর ইউনিয়ন “মুক্তিযোদ্ধো প্রজন্ম সংসদ” এর আহবায়ক কমিটি গঠিত। পবিপ্রবিতে উদয় ভবনের নিলাম অনুষ্ঠিত আগের সরকারের দুর্নীতির তদন্ত করে পরিকল্পিত বেড়িবাঁধ নির্মাণ করা হবে: প্রতিমন্ত্রী টুকু যশোরের বাঘারপাড়ায় এনসিপির পথসভায় হাসনাত আব্দুল্লাহ

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত

তরফদার রবিউল ইসলাম

জামায়াত প্রতিনিধি দলের সঙ্গে নির্বাচন কমিশনের বৈঠক অনুষ্ঠিত।

৮ ডিসেম্বর (সোমবার) বেলা ১১:৩০টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধি দল আগারগাঁও-এর নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন।

বৈঠকে জামায়াতের প্রতিনিধি দল আগামী জাতীয় সংসদ নির্বাচনের তারিখ দ্রুত ঘোষণার প্রয়োজনীয়তা জোরালোভাবে উপস্থাপন করেন। পাশাপাশি নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিতকরণ, দেশব্যাপী অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদার করা এবং প্রতিটি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপনের ব্যবস্থা গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।

প্রবাসী বাংলাদেশিদের ভোটার হওয়ার সমস্যা দ্রুত সমাধান নিশ্চিতের দাবি:

জামায়াতের প্রতিনিধি দল বৈঠকে আরও উল্লেখ করেন যে, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি অনলাইনে ভোটার হতে গিয়ে নানাবিধ জটিলতা ও প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। দেশের অর্থনীতি ও উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা এই প্রবাসী নাগরিকদের ভোটাধিকার সুরক্ষায় নির্বাচন কমিশনের উচিত বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পর্যালোচনা করা, সমস্যা চিহ্নিত করা এবং দ্রুত কার্যকর সমাধান নিশ্চিত করা-যাতে তারা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাধাহীনভাবে ভোট প্রদান করতে পারেন। জামায়াতের প্রতিনিধি দল মনে করে, প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা নির্বাচনকে আরও অন্তর্ভুক্তিমূলক, গণতান্ত্রিক ও গ্রহণযোগ্য করে তুলবে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট জসিম উদ্দিন সরকার বৈঠকে উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ