July 28, 2026, 1:39 am
শিরনাম :
বৈষম্যহীন রাষ্ট্র গড়তে হলে গণভোটের গণরায় বাস্তবায়নের কোনো বিকল্প নেই : মিয়া গোলাম পরওয়ার জুলাইযোদ্ধাদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় মুফাসসিরদের অগ্রণী হতে হবে -মাওলানা রফিকুল ইসলাম খান এমপি পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন পুলিশ অফিস সীমান্তে ৫৯ বিজিবির উদ্যোগে মোবাইল ফোন সার্ভিসিং প্রশিক্ষণের উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অত্যাধুনিক ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন সীমান্তে ৫৯ বিজিবির পৃথক পৃথক অভিযানে বিপুল নেশাজাতীয় সিরাপ জব্দ চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্সে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত ‎বাগেরহাট রেড ক্রিসেন্টর এক্সিকিউটিভ রুমের উদ্বোধন উত্তরায় কাভার্ডভ্যান উল্টে সড়কে, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষে জাতীয় মহিলা সংস্থার আলোচনা সভা

তালা প্রতিনিধি

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা শাখার আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৮ ডিসেম্বর সকালে জাতীয় মহিলা সংস্থার সাতক্ষীরা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জেলা কর্মকর্তা মো. আনিছুর রহমান মল্লিক।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার জান্নাতুল নাঈম সুগন্ধা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরে প্রোগ্রাম অফিসার ফাতেমা জোহরা, অধিকারকর্মী সাকিবুর রহমান বাবলা ও ওসিসি প্রোগ্রাম অফিসার মো. আব্দুল হাই সিদ্দিক।

এসময়- দক্ষিণ কাটিয়া-সরকারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকিয়া বেগম, পল্লীমঙ্গল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মুক্তি রানী বসু ও জাতীয় মহিলা সংস্থার অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী অর্ধশতাধিক নারীদেরকে অধিকার সচেতন, আইনী পরামর্শ ও সরকারি সেবা সহায়তা গ্রহনের বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। সভাটি সঞ্চালনা করেন জাতীয় মহিলা সংস্থার কম্পিউটার প্রশিক্ষক সুলতানা মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ