September 20, 2026, 5:52 pm
শিরনাম :
নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির বৈঠক অনুষ্ঠিত

নোবিপ্রবিতে ছাত্রশিবিরের ‘Run For Unity’ প্রতিযোগিতা অনুষ্ঠিত

মিলন হুসাইন, নোবিপ্রবি প্রতিনিধি

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘Run For Unity by NSTU Shibir’ শীর্ষক দৌড় প্রতিযোগিতা।

শনিবার (৬ডিসেম্বর) সকাল সাতটায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে শুরু হয়ে প্রযুক্তি রোড ঘুরে বাংলা বাজার এলাকা অতিক্রম করে এবং পুনরায় প্রধান ফটকে এসে শেষ হয়।

আয়োজকদের তথ্যমতে, পুরুষ ও নারী মিলিয়ে আট শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। বিজয়ী ৩০ জনকে দেওয়া হয় মেডেল। অংশগ্রহণকারীদের জন্য ছিল জার্সি, সুপেয় পানি ও গ্লুকোজ।

প্রতিযোগিতায় প্রথম হওয়া জাহেদুল হক বলেন, “একজন খেলোয়াড় হিসেবে প্রতিটি প্রতিযোগিতাই আমার কাছে গুরুত্বপূর্ণ। এ ধরনের আয়োজন যত বাড়বে, ততই প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে উঠবে এবং ক্যাম্পাসে আরও ইতিবাচক পরিবেশ তৈরি হবে।”

নারী শিক্ষার্থীদের মধ্যে অংশ নেওয়া একজন বলেন, “শীতের সকালের সুন্দর আবহে দৌড়ে অংশ নিতে পেরে ভালো লেগেছে। ভাইয়েদের আয়োজন সত্যিই ভালো ছিল। আশা করি ভবিষ্যতেও শিবির এ ধরনের শিক্ষার্থীবান্ধব উদ্যোগ চালিয়ে যাবে।”

নোবিপ্রবি ছাত্রশিবিরের সভাপতি আরিফুল ইসলাম বলেন, “৫ আগস্টের পর আমরা বেশ কয়েকটি আয়োজন করেছি। তার ধারাবাহিকতায় আজকের এই প্রতিযোগিতা।

এ ধরনের আয়োজন তরুণসমাজের হতাশা কাটাতে সহায়তা করে। পাশাপাশি সকালবেলার ঘুমকে ‘না’ বলে শিক্ষার্থীদের জাতি গঠনে এগিয়ে আসতে উৎসাহিত করাই আমাদের উদ্দেশ্য।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ