July 26, 2026, 8:25 pm
শিরনাম :
পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে ১৭ বছরে মানুষ ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারেনি- এস এম জিলানী

জাতীয়তাবাদী শ্রমিক দলের পৌর শাখার ২ ও ৩নং ওয়ার্ড কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটির তালিকা হস্তান্তর

মো: হাসান আলী, বাঘাইছড়ি প্রতিনিধি

বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল, বাঘাইছড়ি পৌর শাখার ২ ও ৩ নং ওয়ার্ড কমিটির আংশিক পূর্ণাঙ্গ কমিটির তালিকা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) বিকেলে পৌর শ্রমিক দলের সভাপতি মোঃ ইউসুফ আলী, সাধারণ সম্পাদক মোঃ ইয়াছিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নবীর হোসেন এবং দপ্তর সম্পাদক মোঃ ইয়াকুব আলীর উপস্থিতিতে নবগঠিত কমিটির নেতৃবৃন্দের হাতে এ তালিকা তুলে দেওয়া হয়।

পৌর শ্রমিক দলের অনুমোদিত ২ নং ওয়ার্ডের ১৫ সদস্যবিশিষ্ট আংশিক কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন মোঃ আবুল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন এবং সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন মোঃ দেলোয়ার।

অন্যদিকে, ৩ নং ওয়ার্ডের ১১ সদস্যের আংশিক কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মোঃ শাহিদুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মোঃ নিজাম উদ্দিন।

নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ দায়িত্ব গ্রহণের পর সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন। তাঁরা বলেন, “বিএনপির আদর্শ ও মূলনীতি বুকে ধারণ করে আমরা সংগঠনকে সুসংগঠিত করতে কাজ করব। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাঙামাটি–২৯৯ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এ্যাড. দীপেন দেওয়ানকে বিজয়ী করতে সর্বশক্তি নিয়োগ করবো। দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে এ আসনের বিজয় উপহার দিতে চাই। পাশাপাশি বেগম খালেদা জিয়ার দ্রুত শারীরিক ও মানসিক সুস্থতা কামনা করছি।”

পৌর শ্রমিক দলের নেতৃবৃন্দ নবগঠিত কমিটির সকল সদস্যকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে দলের কর্মসূচি ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ