September 21, 2026, 7:54 am
শিরনাম :
ময়মনসিংহের নাসিরাবাদ কলেজে তারুণ্যের মেলা নওহাটা পৌরসভার ৯ নং ওয়ার্ডে বিএনপি নেতার গণসংযোগ কলকাতার বাজে প্রতাপ ঘাট সহ অন্যান্য ঘাটেও চলছে বিশ্বকর্মা বিসর্জন ফরিদপুরে সংবাদ প্রকাশ করায় সাংবাদিকের বিরুদ্ধে মানববন্ধন চন্দ্রিমা থানায় কিশোর গ্যাং প্রতিরোধের দাবিতে এলাকাবাসীর স্মারকলিপি কাঁঠালিয়ায় মাদকসহ দুজন গ্রেপ্তার ময়মনসিংহে মাদক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনায় আলোচনাসভা অনুষ্ঠিত কাঁঠালিয়ায় আদালতে মামলা চলার মধ্যেই সীমানা বেড়া ভাঙচুরের অভিযোগ অনিয়মের অভিযোগে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরে দুদকের অভিযান রাজশাহীর মোহনপুরে আনসার-ভিডিপির মাদকবিরোধী সচেতনতা সমাবেশ

সোনাইমুড়ীতে প্রবাসীর বাড়িতে হামলা, নারী-শিশুসহ আহত ৭

রবিউল হাসান, সোনাইমুড়ী নোয়াখালী

নোয়াখালীর সোনাইমুড়ীতে যুক্তরাষ্ট্র প্রবাসীর বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এতে নারী-শিশু সহ ৭ জন আহত হয়েছে।

শুক্রবার (৫ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে উপজেলার ২ নং নদনা ইউনিয়নের জগজীবনপুর গ্রামের বাদশা মিয়ার বাড়িতে এই ঘটনাটি ঘটে।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার জগজীবনপুর গ্রামের যুক্তরাষ্ট্র প্রবাসী ও মৃত আব্দুল গোরফানের ছেলে কামাল হোসেন (৬২) সাথে প্রতিবেশী মৃত আব্দুল মান্নানের ছেলে বেলাল হোসেন (৫০) গংদের দীর্ঘদিন যাবৎ বিরোধ চলে আসছে ।প্রবাসীর বসতঘরের সামনে যাতায়াতের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে সীমানা প্রাচীর নির্মাণ করছিল। বাধা দিতে গেলে শুক্রবার সকাল ৯ টার দিকে বেলাল হোসেন, জিহাদ, জাহিদ হোসেনের এর নেতৃত্বে ১০/১২ জনের সশস্ত্র সংঘবদ্ধ একটি দল চাপাতি, দা, লাঠি ও লোহার রড নিয়ে প্রবাসীর বসত বাড়িতে হামলা-ভাঙচুর ও লুটপাট চালায়।হামলাকারীরা প্রবাসীর বিল্ডিংয়ের জানালার ৩ টি থাই গ্লাস ও সিসি ক্যামেরা ভাঙচুর করে।

এ সময় প্রবাসী কামাল হোসেন বাঁধা দিতে এলে তাকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। তাকে রক্ষায় তার প্রবাসী ছেলের বউ, স্ত্রী, ভাইয়ের মেয়ে ও ভাইয়ের স্ত্রী এগিয়ে গেলে তাদের ওপরও হামলা চালায় তারা।

এতে কামাল হোসেনের প্রবাসী ছেলের বউ জান্নাত (২২),নাতনি রাইফা ইসলাম(৩)ভাইয়ের মেয়ে লাকি (২১),লিপি আক্তার( ১৯), তার স্ত্রী নাজমা আক্তার (৪৫) ও ভাইয়ের স্ত্রীর রোকেয়া বেগম (৪০)আহত হয়। এসময় নারীদের প্রকাশ্যে শীলতাহানি করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

কামাল হোসেন অভিযোগ করে জানান, তার প্রতিবেশীদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে। এই বিরোধের জের ধরে বসত ঘরের সামনে টিন ও সিমেন্টের পিলার দিয়ে সীমানা প্রাচীর নির্মাণ করে যাতায়াতের পথে বাধা সৃষ্টি করে আসছে।শুক্রবার সকালে তার বসতবাড়িতে হামলা করেছে। এ নিয়ে তিনি সোনাইমুড়ী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

এ বিষয়ে সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ মোরশেদ আলম জানান,পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। লিখিত অভিযোগ পেয়েছেন। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিবেশী বেলাল হোসেনের বক্তব্য নিতে যোগাযোগ করা হলে তিনি জানান, প্রবাসী কামাল হোসেন গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধে মারামারি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ