September 19, 2026, 3:43 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

ময়মনসিংহ রাজওস্তাগার শ্রমিক ইউনিয়ন নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আব্দুল হাফিজ, ময়মনসিংহ ব্যুরো প্রধান

বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্ন্তভূক্ত ময়মনসিংহ রাজওস্তাগার নির্মাণ শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা টিইউসি মালগুদাম চত্বরে ৫ ডিসেম্বর বিকেল ৩ টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজওস্তাগার সমিতির সাবেক সভাপতি বাবুল ফকির মাইজভান্ডারি।প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব বিন সাইফ।

বিশেষ অতিথি ছিলেন ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক এডভোকেট এমদাদুল হক মিল্লাত, ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রাজ্জাক , ট্রেড ইউনিয়ন কেন্দ্র ময়মনসিংহ জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দিলীপ সরকার প্রমূখ নেতৃবৃন্দ।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক হাসনাইন আলম হাসান।

পরিচিতি সভা শেষে নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক মাহবুব বিন সাইফ।নতুন কমিটির নির্বাচিতরা হলেন, সভাপতি মোঃ আব্দুল মজিদ,কার্যকরি সভাপতি মোঃ আঃ সাত্তার, সহ-সভাপতি শফিকুল ইসলাম গাদু ও মোঃ শহিদুল ইসলাম।

সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ মেহেদি হাসান, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম।কোষাধ্যক্ষ মোঃ ফজলুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ মমিনুল ইসলাম তুহিন, প্রচার সম্পাদক মোঃ কামরুল ইসলাম, সমাজ কল্যান সম্পাদক মোঃ মিন্টু মিয়া, ক্রীড়া সম্পাদক মোঃ সুজন মিয়া,তথ্য বিষয়ক সম্পাদক মোঃ আকরাম হোসেন, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ সেলিনা আক্তার।

কার্যকরি সদস্যগন হচ্ছেন মোঃ আজিজুল হক, মোঃ ইউনুস আলী ও মোঃ মাহবুব আলম।উল্লেখ্য এই কমিটি আগামী তিন বছর দায়িত্ব পালন করবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ