September 19, 2026, 3:44 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

বাঘাইছড়িতে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত

মো: হাসান আলী, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতির জন্য স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে গভীর আগ্রহ ও উদ্বেগ দেখা দেওয়ায় এ আয়োজনকে ঘিরে এলাকায় ধর্মপ্রাণ মুসল্লিদের ব্যাপক সাড়া দেখা যায়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল—বিএনপির উপজেলা ও পৌর শাখার উদ্যোগে শুক্রবার (৫ ডিসেম্বর) জুমার নামাজের পর উপজেলার বিভিন্ন মসজিদে একই সময়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মসজিদভেদে ইমাম ও হাফেজদের নেতৃত্বে মোনাজাত পরিচালনা করা হয়। মাহফিলে উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মী এবং হাজারো সাধারণ মুসল্লি অংশ নেন।

দোয়া মাহফিলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনার পাশাপাশি দেশের স্থিতিশীলতা, শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি জন্য প্রার্থনা করা হয়। বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণ, নিরাপত্তা এবং সবার জীবনে শান্তি বরকত নেমে আসার জন্যও দোয়া করা হয়।

এছাড়াও দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা প্রার্থনার সঙ্গে সঙ্গে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত, এবং জিয়া পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থতা, মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

স্থানীয়দের মতে, দোয়া মাহফিলে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে যে, এখনো বেগম খালেদা জিয়ার প্রতি মানুষের ভালোবাসা ও শ্রদ্ধা অটুট রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ