July 27, 2026, 2:49 am
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ফকিরহাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কতৃক ৫টি প্রতিষ্ঠানকে একলক্ষ দশহাজার টাকা জরিমানা।

সৈয়দ জালিস মাহমুদ

ফকিরহাটে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই কতৃক ৫টি প্রতিষ্ঠানকে একলক্ষ দশহাজার টাকা জরিমানা।

৪ ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত মোবাইল কোর্টে পাঁচটি প্রতিষ্ঠান কে মোট ১,১০,০০০/- টাকা জরিমানা করা হয়েছে।

১। মেসার্স রিফুয়েলিং এন্ড এলপিজি অটোগ্যাস স্টেশন, ফলতিতা, ফকিরহাট, বাগেরহাট- কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত ট্যাংকলরি ০১(এক)টি ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ৫,০০০/- জরিমানা করা হয়।

২। মেসার্স শিউলি ফিলিং এলপিজি অটোগ্যাস স্টেশন, ফকিরহাট, বাগেরহাট- কে প্রতি ১০ লিটার পেট্রোলে ৭০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫,০০০/- জরিমানা করা হয়।

৩। মেসার্স কামাল ফিলিং স্টেশন, পিলজংগ, ফকিরহাট, বাগেরহাট – কে বৈধ ক্যালিব্রেশন সনদ ব্যতীত আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক ০৩(তিন)টি ব্যবহারের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ৩২(৩)/৪৮ ধারা অনুযায়ী ২০,০০০/- জরিমানা করা হয়।

৪। রূপসা ফিলিং স্টেশন এন্ড সার্ভিস পয়েন্ট, খাজুরা, ফকিরহাট, বাগেরহাট – কে অকটেন এবং পেট্রোল ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৩৭০ মিলিলিটার এবং ৩২০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে
ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৫০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়।

৫। তৃপ্তি ফিলিং স্টেশন, নওয়াপাড়া, ফকিরহাট, বাগেরহাট – কে অকটেন, ডিজেল -১ এবং ডিজেল -২ ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৯৭ মিলিলিটার, ৪১০ মিলিলিটার এবং ৩৬০ মিলিলিটার কম প্রদান করার অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮’ এর ২৯/৪৬ ধারা অনুযায়ী ৩০,০০০/- জরিমানা করা হয় এবং ডিসপেন্সিং ইউনিটসমূহ থেকে সাময়িকভাবে তেল সরবরাহ বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট জনাব এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী, সহকারী কমিশনার (ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) দায়িত্ব পালন করেন।এ সময় ফকিরহাট মডেল থানা পুলিশ আইন শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ