July 26, 2026, 11:30 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

ষাট গম্বুজ মসজিদে খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল

তরফদার রবিউল ইসলাম

১ ডিসেম্বর, ২০২৫ বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পরিপূর্ণ সুস্থতা কামনায় বাগেরহাটে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ আসরের পর বাগেরহাটের ঐতিহ্যবাহী ষাট গম্বুজ মসজিদ প্রাঙ্গণে এই দোয়া মাহফিলের আয়োজন করে বাগেরহাট জেলা বিএনপি।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বাগেরহাট জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সমন্বয়ক এম এ সালাম, জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় মুসল্লিগণ।

জেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এ টি এম আকরাম হোসেন তালিম এসময় বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর সুস্থতা দেশের জনগণের প্রত্যাশা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ