September 19, 2026, 2:14 pm
শিরনাম :
সৈয়দ মঞ্জুর আহমেদ নওরোজ ও সৈয়দ ফিরোজ আহমেদের সুস্থতা কামনায় দোয়া বীর মুক্তিযোদ্ধা গেজেটে অন্তর্ভুক্তি দাবিতে অবসরপ্রাপ্ত ইপিাআর সদস্যর সংবাদ সম্মেলন ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান সালিনাবক্সা দাখিল মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার সড়ক দুর্ঘটনায় নিহত কোটালীপাড়ায় পদ্মবিলে ঘুরতে গিয়ে মাঝিদের হামলায় পর্যটক আহত গড়িয়া ঢালুয়া নবপল্লীর শিক্ষার্থী সিদ্ধিকার নৃত্য প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন বাগমারায় ইউপি সদস্যকে মারধরের প্রতিবাদে মানববন্ধন বাগমারা উপজেলা প্রেসক্লাবের প্রধান কার্যালয় উদ্বোধন রাজশাহীতে নারীসহ সাবেক ওসি আটক কাঁঠালিয়ায় বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের নতুন প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের

তরফদার রবিউল ইসলাম

লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের নতুন প্রার্থী এ্যাডভোকেট আবু তাহের
২ ডিসেম্বর (মঙ্গলবার) সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী লালমনিরহাট জেলার সদর উপজেলা ও পৌরসভার দায়িত্বশীলদের এক সমাবেশ জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমানের পরিচালনায় জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম।
বৈঠকে জেলার কর্মপরিষদ সদস্যবৃন্দ, লালমনিরহাট জেলা ছাত্রশিবিরের সভাপতি আশরাফুল আলম সালেহী, লালমনিরহাট শহর জামায়াতের আমীর মাওলানা জয়নাল আবেদীন ও সদর উপজেলা আমীর মাওলানা মাহিবুর রহমানসহ লালমনিরহাট-৩ (সদর) আসনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ (পুরুষ, মহিলা, ছাত্র ও শ্রমিক) উপস্থিত ছিলেন।
বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-৩ (সদর) আসনে জামায়াতের সংসদ সদস্য প্রার্থী পরিবর্তনপূর্বক নতুন করে সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, লালমনিরহাট জেলা জামায়াতের আমীর সাবেক ছাত্রশিবির নেতা এ্যাডভোকেট আবু তাহেরের নাম ঘোষণা করা হয়। বৈঠকে উপস্থিত সবাই আল-হামদুলিল্লাহ বলে নতুন প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সমাবেশের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম বলেন, বাংলাদেশ এখন জামায়াতে ইসলামীর কাজের জন্য ঊর্বর ক্ষেত্র। লালমনিরহাট জেলা জামায়াতের জনসমৃদ্ধ এলাকা। আগামী সংসদ নির্বাচনে সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা, জুলাই বিপ্লবের আকাক্সক্ষা- ঘুষ-দুর্নীতি, চাঁদাবাজ ও দখলমুক্ত দেশ সর্বোপরি ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকলকে কাজ করতে হবে। পাশাপাশি মানুষের সেই প্রত্যাশা পূরণে তারুণ্যের প্রতীক এডভোকেট আবু তাহেরকে দাঁড়িপাল্লা মার্কায় বিজয়ী করার লক্ষ্যে নির্বাচনী তৎপরতা জোরদার করার জন্য উপস্থিত দায়িত্বশীলদের প্রতি তিনি আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ