July 26, 2026, 10:30 pm
শিরনাম :
রাজবাড়ীতে আর্থিক প্রতারণার প্রতিবাদে ও টাকা ফেরতের দাবিতে মানববন্ধন পাথরঘাটায় জেলের ছদ্মবেশী সাংবাদিকের কাছ থেকে নৌ পুলিশের চাঁদা গ্রহণের ভিডিও ভাইরাল বাংলাদেশ প্রেসক্লাব ইউএইর সভাপতিতে সংবর্ধনা ঝালকাঠি জেলা পরিষদে মানবিকতার অনন্য দৃষ্টান্ত তালা হাসপাতালের ডাক্তার ও কর্মচারী সাসপেন্ড খালিয়াজুড়ির মেন্দিপুর ইউনিয়ন ভূমি অফিসে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ জামালপুরে ব্যবসায়ীদের মানববন্ধন বান্দরবানে সদর ইউনিয়ন পরিষদে প্রশাসনিক ক্ষমতা পেলেন কৃষি কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জে সবুজ বাংলাদেশ গড়ার উদ্যোগে বৃক্ষমেলা উদ্বোধন শ্যামনগরে জলাবদ্ধতায় ফসলের জমি পানিতে তলিয়ে আছে

কাশিয়ানীতে ধানের শীষের পক্ষে প্রচারণা: সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় মাঠে স্থানীয় নেতাকর্মীরা

মোহাম্মদ আম্মার মিয়া (অসীম), গোপালগঞ্জ প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে গোপালগঞ্জ-১ (কাশিয়ানী-মুকসুদপুর) আসনে নির্বাচনী উত্তাপ ক্রমেই বাড়ছে। বিএনপি মনোনীত এমপি পদপ্রার্থী ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জননেতা সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনায় ধানের শীষের পক্ষে প্রতিদিনই মাঠে সক্রিয় হয়ে উঠছেন নেতাকর্মীরা।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২ ডিসেম্বর) কাশিয়ানী উপজেলার মাজড়া বাজার, সাজাইল বাজার, বাগঝাপা ও মাজড়া গ্রামে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

দিনভর চলে বাড়ি বাড়ি গিয়ে প্রচারণা, পথসভা এবং ভোটারদের সাথে কৌশলগত মতবিনিময়। ধানের শীষের পক্ষে দাবি ও আকাঙ্ক্ষার কথা জানাতে নেতাকর্মীরা ভোটারদের সামনে তুলে ধরেন গণতন্ত্র পুনরুদ্ধার, ন্যায় বিচার প্রতিষ্ঠা, শান্তি ও সমৃদ্ধির বার্তা।

কাশিয়ানী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পাবেলের নেতৃত্বে
প্রচারণায় অংশ নেন, সমাজসেবী ফারুক শেখ, রানা শেখ, প্রিন্স মোল্যা, সামিম শরিফ, ইবাদত শেখ, সালমান শরিফ, আকাস শেখ সাকিব, শেখ ছিয়াম, শেখ আবুহান, শেখ ছাব্বির, শেখ রিয়াজ, সাজাইল ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আলকাইউম শেখ অভিসহ স্থানীয় বিএনপি-যুবদল-ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

কাশিয়ানী উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম পাবেল বলেন,
এই নির্বাচনে ধানের শীষের বিজয় গণতন্ত্রের বিজয়। উন্নয়ন, শান্তি ও সমতার বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই।

কাশিয়ানীতে ধানের শীষের পক্ষে প্রচারণা এখন আরও গতি পেয়েছে। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে উত্তেজনা, প্রত্যাশা এবং মাঠে জনসমর্থনের উপস্থিতি। রাজনৈতিক অঙ্গন বলছে, গোপালগঞ্জ-১ আসনটি এবারের নির্বাচনে হতে যাচ্ছে সবচেয়ে আলোচিত ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ আসনগুলোর একটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


আমাদের ফেসবুক পেজ